শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

হাজারো মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে ফুলপুরের খড়িয়া ব্রিজের রাস্তার বেহাল দশাতে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৯১৭ Time View

তপু রায়হান রাব্বি, ফুলপুর( ময়মনসিংহ);ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৩নং ভাইটকান্দি ইউনিয়নে খড়িয়া ঘাট হইতে দ্বারাকপুর বাজার পর্যন্ত প্রায় ৩ কি.মি. কাঁচা রাস্তার বেহাল অবস্থার জন্য ৭ গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্কুল – কলেজের শিক্ষার্থীসহ প্রায় ৩/৪ হাজার মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে ছোট বড়ও বিভিন্ন মাঝারি ধরনের যানবাহন চলাচল করতে হচ্ছে।

সরজমিনে দেখা গেছে, ১কি.মি.কর্দমাক্ত ও পিচ্ছিল কাঁচা রাস্তাটি ছোট বড় গর্ত থাকায় মানুষকে জুতা খুলে পথ চলতে হয়। বিপাকে পড়ছেন, সিএনজি, মোটর সাইকেল ব্যাটারি চালিত অটো রিক্সা ভ্যানসহ চলাচলকারী বাহনের যাত্রীরা। এ ইউনিয়নে খড়িয়া ঘাট ও দ্বারাকপুর বাজার পাকা রাস্তা না থাকায় উপজেলা সদরে যাতায়াতের জনগনের দুর্ভোগ চরমে পোহাতে হচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র হাসপাতাল, কলেজসহ কয়েক হাজার ছাত্রছাত্রী বর্ষাকালে এই কাঁচা রাস্তা দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় যাতায়াত করে থাকে।

দ্বারাকপুর গ্রামের আবুল কালাম বলেন, এখানে একটি পাঁকা রাস্তা নির্মাণ না হওয়ায় এলাকার লোকজন ফুলপুর উপজেলা সদরে সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন না। এজন্য তাদের উৎপাদিত বিভিন্ন প্রকার কৃষি পণ্য শহরে বাজারেজাত করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কৃষকরা তাদের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন।

রামভাদ্রপুর গ্রামের জামাল উদ্দিন বলেন, শুকানো মৌসুমী রাস্তা শুকনা থাকায় ছেলে মেয়েরা ঠিক মত স্কুল কলেজ বিদ্যালয়ে আসতে পারলেও বর্ষা মৌসুমে বেশি ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এলাকাবাসী দাবি একটাই খড়িয়া ঘাট থেকে দ্বারাকপুর বাজার পর্যন্ত পাঁকা রাস্তা নির্মাণ করা হলে লোকজনের উৎপাদি পণ্য উপজেলা সদরে থেকে পণ্য নিয়ে আসা সহজ হত। এ বিষয়ে ৩নং ভাইটকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ বলেন, উল্লিখিত প্রায় ৩কি.মি.কাঁচা রাস্তাটি পাকাকরনের জন্য কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

আরো বললেন, খড়িয়া নদী উপর বীজের দুপাশে কিছুদিন আগে নিজের অর্থায়নে ৫০থেকে ৬০ হাজার টাকার মাটি কেটে দিয়ে গর্ত টি ভরে দিয়ে ছিলাম এবং বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি মহোদয় ও ফুলপুর উপজেলা এলজিডি মহোদয় কে দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টি দেখার জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin