শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

কমলনগরে যুবদল নেতার বিরুদ্ধে স্কুলের মাঠ দখলের অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৫৭ Time View

কমলনগর উপজেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে যুবদল নেতা নিজামের নেতৃত্বে অগ্রণী স্কুল এন্ড কলেজের টিনের বেষ্টনী ভাঙ্গচুর ও মালিক জোসনা বেগমকে মারধর করে স্কুলের মাঠ দখলের অভিযোগ উঠেছে। দখলের পর উল্টো থানায় ভুক্তভোগীর বিরুদ্ধে অভিযোগ দিয়ে হয়রানির চেষ্টা করছে যুবদলের ওই নেতা।

শুক্রবার সকালে ভুক্তভোগী জোসনা বেগম কমলনগর প্রেসক্লাবে উপস্থিত হয়ে এ অভিযোগ করেন।

অভিযুক্ত নিজাম চর লরেন্স ইউনিয়ন যুবদলের সভাপতি ও একই ইউনিয়নের মৃত ইউনুস বেপারীর ছেলে।
এই ঘটনায় বুধবার লক্ষ্মীপুরের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এর আদালতে নিজাম উদ্দিন তার ভাই আবদুল হক ও ভাতিজা মোহনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী জোসনা বেগম।

এর আগে গত মঙ্গলবার যুবদল নেতা নিজামের নেতৃত্বে তার ভাই আবদুল হক ও ভাতিজা ছাত্রলীগ নেতা মোহন সহ ১০-১২ জনের একটি দল ওই জমি দখল করে।

মামলা ও স্থানীয় সুত্রে জানা যায়, জোসনা বেগম তার বাবার মৃত্যুর পর আরএস ৭৪৩ নং খতিয়ানের ৫০ দাগে ৪২ শতক জমির মালিক হন। ওই জমি ২০১২ সাল থেকে তিনি একটি স্কুল পরিচালনার জন্য ভাড়া দিয়ে আসছেন।অভিযুক্ত নিজাম জোসনার স্বামী থেকে ৯ শতক জমি কিনে অন্য জায়গায় ভোগ দখল করে আসছে। এই জমিটি মুল্যবান হওয়ায় দলীয় প্রভাব খাটিয়ে তার আগের দখল ছেড়ে দিয়ে এই জমি দখল করে নেয়।
এছাড়াও আওয়ামী লীগ সরকার পতনের পর নিজাম তার মৃত ভাইয়ের স্থানীয় তোরাবগঞ্জ বাজারের একটি দোকানঘর দখল করে নেয়। ওই ঘরটি এখন উপজেলা প্রশাসনের জিম্মায় রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা আরো জানান, আওয়ামীলীগ সরকারের সময় নিজাম আওয়ামীলীগ নেতাদের সাথে সম্পর্ক করে এবং সুবিধা দিয়ে জমি দখল ও সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করতো। সরকার পরিবর্তনের পর যুবদল নেতা হওয়ায় দলীয় প্রভাবে সে এখন আরো বেপরোয়া হয়ে গেছে।

ভুক্তভোগী জোসনা বেগম বলেন, নিজাম আমাদের পরিবার থেকে ৯ শতক জমি ক্রয় করে অন্য দাগে ভোগ দখলে আছে। রাতের অন্ধকারে দলীয় প্রভাব খাটিয়ে অনেক লোকজন নিয়ে আমাদের জমিটি দখলে নেয় এবং আমাকে মারধর করে। নিরুপায় হয়ে আমি আদালতের শরণাপন্ন হয়েছি।

অভিযুক্ত যুবদল নেতা নিজাম উদ্দিন দাবি করেন,
আমার ক্রয়কৃত সম্পত্তিতে জোসনা বেগম জোরপূর্বক দখল করার চেষ্টা করলে আমরা বাধা দেই। কমলনগর উপজেলা যুব দলের সাবেক সভাপতি এম দিদার হোসেন বলেন, কোন দখলে বিষয়ে আমরা হস্তক্ষেপ করিনা। এই বিষয়ে শুনেছি আমারা খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিব।

লরেন্স ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব জসিম উদ্দিন চৌধুরী বলেন, দখল বাজের স্থান বিএনপিতে হবেনা, সে যে-ই হোক।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, দখলের খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin