শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বেনাপোল যানজট নিরসনে পোর্ট থানার নবাগত ওসি ও সার্জেন্টের ঝটিকা অভিযান

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২৬০ Time View

মোঃ সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ- বেনাপোলে যানজট নিরসনে পোর্ট থানা অন্তগত বেনাপোল আন্তর্জাতিক স্থল বন্দর থেকে শুরু করে বেনাপোল লোকাল বাস স্টান্ড পযর্ন্ত বাস,ট্রাকের দীর্ঘ যানজট একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

যানজটের কারণে প্রতিনিয়ত অসহনীয় দুর্ভোগ পােহাতে হচ্ছে সাধারণ পথচারী থেকে শুরু করে সর্বস্তরের জনগণকে ঘণ্টার পর ঘণ্টা সময় অপচয় করতে হচ্ছে।

বেনাপোল আন্তর্জাতিক স্থল বন্দর একটি ব্যস্ততম এলাকা বিশেষ করে বেনাপোলের বিভিন্ন ব‍্যবসায়ীক প্রতিষ্ঠান, ব‍্যাংক, বিজিবি হেড কোয়ার্টার,কাষ্টম হাউজ, শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রতিনিয়ত যানজট লেগেই আছে।

তাছাড়া দৈনন্দিন কাজেকর্মে সাধারণ জনগন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ভারতগামী রােগী বহনকারী এমবুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি গন্তব্যে পৌছাতে অনেক বিড়ম্বনার শিকার হচ্ছে। এতে করে জীবননাশেরও সম্ভবনা থাকে। কিন্তু এ অবস্থা নিরসনে কোনাে উদ্যোগ ইতিপূর্বে লক্ষ করা যায় নি।

(৭ই অক্টোবর সোমবার) সকাল ১১ টার সময়, বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ রাসেল মিয়ার নেতৃত্বে ট্রাফিক ইন্সেপেক্টর কবির হোসেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রেজওয়ান হোসেন আকাশ, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির সভাপতি আতিকুজ্জামান সনি, সহ সভাপতি মশিউর রহমান, বেনাপোল স্থল বন্দর হ‍্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলী,পরিবহন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান কে সঙ্গে নিয়ে বেনাপোল বর্ডার থেকে বেনাপোল বাজার পযর্ন্ত অভিযান শুরু করেন।

বেনাপোল পোর্ট থানার নবাগত অফিসার ইনচার্জ বলেন,বেনাপোল হাইওরে রোডে অবৈধ ভাবে যে সকল ট্রাক পার্কিং করে রেখেছিলো তার অপরাধে কয়েকটি ট্রাকে ট্রাফিক আইনে মামলা দেওয়া হয় এবং পরবর্তীকালে পার্কিং না করার জন‍্য কঠোর ভাবে হুশিয়ারি করে দেন। এই নবগত অফিসার ইনচার্জ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin