শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বেনাপোলে পাসপোর্টযাত্রীদের সাথে প্রতারনা, হেরোইনসহ আটক-৫

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৯ Time View

স্টাফ রিপোর্টারঃ- যশোরের বেনাপোল চেকপোষ্টে অভিযান চালিয়ে পাসপোর্টযাত্রীদের সাথে প্রতারনা ও ছিনতাইয়ের অভিযোগে ৫ প্রতারোককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের শরীর তল্লাশী করে প্রত্যেকের পকেট থেকে ১১০ পুরিয়া উদ্ধার করা হয়েছে। এদের নামে প্রতারনার একাধিক মামলা রয়েছে।

শনিবার (২৮) সেপ্টেম্বর সকালে পাসপোর্টযাত্রীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চৌধুরী সুপার মার্কেটের গোঁপন ঘর থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের সাহাজুল ইসলামের ছেলে আসাদুল ও ইশার উদ্দি্নের ছেলে মিরাজ, ভবারবেড় গ্রামের সমেদ হাওলাদারের ছেলে শামিম, ঘিবা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রনি,বড় আঁচড়া গ্রামের ইমরান, পিতা সহিদুল ইসলাম ও বড়আচড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইমরান।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে সোর্পদ্য করা হয়েছে।

বেনাপোল পোর্টথানা পুলিশের ওসি সুমন ভক্ত জানান, পাসপোর্টধারীদের জিম্মি করে প্রতারনার অভিযোগে চেকপোষ্ট সীমান্তে গোঁপন আস্তানা গুলো বন্ধ করা হয়েছিল। কিন্তু প্রতারকরা সেসব ঘরের তালা ভেঙে আবারও আস্তানা গড়ে পাসপোর্টধারীদের সাথে প্রতারনার মাধ্যমে টাকা ও মুল্যবান সামগ্রী ছিনিয়ে নিচ্ছে। এটা আয়না ঘরের মত বলা যেতে পারে। প্রতারনার অভিযোগে অভিযান চালিয়ে একটি আস্তানা থেকে ৫ চিহ্নিত ছিনতাইকারীকে ধরা হয়। এসময় তাদের শরীর তল্লাশী করে প্রত্যেকের পকেট থেকে হেরোইনের পুরিয়া উদ্ধার করা হয়। এছাড়া প্রতারনার মাধ্যমে ছিনিয়ে নেওয়া অর্থ ফিরিয়ে দেওয়া হয় পাসপোঁর্টধারীদের।

এদিকে স্থানীয়রা জানান, ভোর ৩ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত প্রতারোকরা বন্দরের বাস টার্মিনাল ও প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ফরম লেখার কথা বলে প্রকাশ্যে তাদের আস্তানায় ডেকে নিয়ে টাকা ছিনিয়ে নিচ্ছে। এসব ঘর মালিকরা বেশি লোভের আশায় প্রতারকদের কাছে ঘর ভাড়া দিচ্ছে। আর প্রতারকরা সাইনবোর্ড বিহীন এসব আস্তানায় নিয়ে পাসপোর্টযাত্রীদের৷ জিম্মি করে অর্থ হাতিয়ে নিচ্ছে। গত সপ্তাহে চেকপোষ্ট এলাকায় পাসপোর্টধারী প্রতারনার সাথে জড়িত ৮টি আয়না ঘরে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। তবে প্রতারোকরা সে তালা ভেঙে আবার আস্তনা গড়ছে। এদের বিরুদ্ধে একাধিকবার দেওয়া হয়েছে প্রতারনা মামলা। তবে বার বার তারা ফিরে এসে আবারো প্রতারনায় জড়াচ্ছে। কোন ভাবে বন্ধ হচ্ছে না এসব কার্যক্রম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin