শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

এবার গ্রামকে শহরে রূপ দেওয়া আমার লক্ষ্য: ইউপি চেয়ারম্যান গফফার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৭৬ Time View

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার : ‘জনগণ আমাকে ভালোবাসে তাই আমি বারবার এই এলাকায় নির্বাচিত চেয়ারম্যান হয়েছি। আমি যতদিন থাকবো মানুষের সেবা দিয়ে যাব।’ গত কাল বিশেষ এক সাক্ষাৎকারে এসব কথা বলেন শার্শা উপজেলার ৫ নং পুটখালী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোঃ আঃ গফফার সরদার।

তিনি বলেন,আমার ইউনিয়নের কোন নাগরিক যদি যেকোনো সমস্যা বা বিপদে পড়ে তাদের পাশে থাকবো সবসময়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছিল মানুষের সেবা করার জন্য। আর এই এলাকার জনগণের ভালো বাসায় বার বার নির্বাচিত চেয়ারম্যান হয়েছি। তাই আমার ইউনিয়নে বিভিন্ন রাস্তাঘাট উন্নয়নমূলক কার্যক্রমসহ সেবা মূলক কাজ করে যাচ্ছি আগামীতেও যাব।

বার বার নির্বাচিত চেয়ারম্যান আরও বলেন,পরিষদ ভবনের অবস্থা অনেকটা খারাপ। তাই দ্রুত আমার পুটখালী ইউনিয়ন পরিষদের নতুন ভবন আগামী দুইবছরের মধ্যে নির্মাণ করে যেতে চাই। আমার পরিষদে ট্রেড লাইসেন্স, নাগরিক সনদপত্র,ওয়ারিশ সনদ, প্রত্যয়ন পত্র নিতে ভোগান্তিতে পড়তে হয় না নাগরিকদের। আর সরকারি ফি ছাড়া এক টাকাও বেশি নেওয়া হয় না। আমি এই পরিষদে যতদিন চেয়ারম্যান থাকবো আমার ইউনিয়ন কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি হতে দেবো না বলে জানান বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin