শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

আবদুল হাই রেহানিয়া হিলফুল ফুযুল বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি গঠন 

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ২১১ Time View

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : সোনাগাজীর রাসুলপুর আবদুল হাই রেহানিয়া হিলফুল ফুযুল বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি গঠিত হয়েছে, কমিটির নতুন সভাপতি  নির্বাচিত হয়েছেন- আলহাজ্ব আবদুল্লাহ সায়েদ আমিন, সহসভাপতি – আলহাজ্ব আবুল কাশেম, সাধারণ সম্পাদক – মাওলানা আবদুর রহমান ও কোষাধ্যক্ষ – মাওলানা এরশাদ উল্যাহ নির্বাচিত হয়েছেন। 

১ জুলাই (সোমবার) বাদ আসর মাদ্রাসা মিলনায়তনে পুরাতন কমিটির সভাপতি আলহাজ্ব আবদুস সাত্তার মুক্তার সহ নেতৃবৃন্দকে আনুষ্ঠানিক ভাবে বিদায় ও নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল সংবর্ধনা দিয়ে বরণ করেন মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। 

এসময় মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহতামিম মাওলানা বেলায়েত হোসেন সেলিম, দাতা সদস্য- আবদুল মোতালেব, আবদুল আলী ও আবদুল শুক্কুর, এবং স্থানীয় সমাজসেবক সৌদি আরব প্রবাসী আলহাজ্ব নুরুল ইসলাম জসিম, আবুধাবি প্রবাসী জাহাঙ্গীর আলম, সমাজসেবক মহিন উদ্দিন কোম্পানি, কাতার প্রবাসী শেখ ফরিদ, সফি আলম ওমান প্রবাসী, সৌদি প্রবাসী আবু তৈয়ব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য যে গত ২২শে জুন (শনিবার) ওলামা বাজার মাদ্রাসার নায়েবে মোহতামিম ও মুহাদ্দিস মাওলানা আবু সায়েদ’র সভাপতিত্বে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয় এতে উপরোক্ত নেতৃবৃন্দ ভোটের মাধ্যমে নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin