শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণা, আনারস, বিদ্যুতিক বাল্ব ও ফুটবল বিজয়ী

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২৫৬ Time View

তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। এতে বিপুল ভোটে বিজয়ী হয়েছে চেয়ারম্যান পদে আনারস, ভাইস চেয়ারম্যান পদে বিদ্যুতিক বাল্ব, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক।

উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস-চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব (আনারস) ৪৯,৩৯১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান মো: আতাউল করিম রাসেল (ঘোড়া) ৩৬,২১৬ ভোট পেয়েছেন। 

বহিস্কৃত বিএনপি’র নেতা মো: এমরান হাসান পল্লব (হেলিকপ্টার) ১৩,৩১৩ ভোট পেয়েছে, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এটিএম মনিরুল হাসান টিটু (মোটরসাইকেল) ১,৮৬৭ ভোট পেয়েছে, এবং জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো: আফতাব উদ্দিন (দোয়াত কলম) ৮১২টি ভোট পেয়েছেন।

ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: আব্দুস ছবুর সবুজ (বৈদ্যুতিক বাল্ব) ৬৯,৬০৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, রূপসী ইউনিয়নের মোঃ আমিনুল ইসলাম (টিউবওয়েল) ১১,৯১৪ ভোট পেয়েছেন। ভাইটকান্দি ইউনিয়নের ডাঃ মোঃ আবু সাঈদ (টিয়া পাখি) ৯,৫৮৩ ভোট পেয়েছে এবং উপজেলা উলামা লীগের সাবেক সভাপতি মাওঃ আজহারুল ইসলাম (তালা) ৮,১৭১ ভোট পেয়েছেন। 

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বওলা ইউনিয়ন মহিলা আ’লীগের আহবায়ক মোছাঃ পান্না আক্তার জোয়ার্দার (ফুটবল) ৬২,৯৭৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান মোছা: রোকেয়া পারভীন লাকী (কলসি) ৩৫,৫০৮ ভোট পেয়েছেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আজ ৮ মে ২০২৪ইং রোজ বুধবার প্রথম ধাপে ১৫০টি উপজেলার মধ্যে ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয় । ফুলপুরে চেয়ারম্যান পদপ্রার্থী ০৫ জন, ভাইস চেয়ারম্যান ০৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) ২জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ উপজেলায় ১০টি ইউনিয়ন, ১টি পৌরসভায় মোট জন সংখ্যা প্রায় ৫ লাখ। ভোটকেন্দ্র ৯১ টি। মোট ভোটার সংখ্যা ২,৮৪,৮২৭ টি। পুরুষ – ১,৪৪,৬৭৭জন, মহিলা-১,৪০,১৫১জন এবং হিজরা -০১ জন।

ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সফিকুল ইসলাম, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ও পুলিশ সুপার মোঃ মাছুম আহাম্মদ ভূঞা বিপিএম, পিপিএম কঠোর নজরদারি ও উপজেলা প্রশাসনদের অক্লান্ত পরিশ্রমের ফলে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ২৪ ঘন্টায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুর রহমান, ফুলপুর উপজেলা নির্বাচন অফিসার ফয়েজুর রহমান, থানার সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমন মিয়া সহ বিভিন্ন উপজেলা থেকে আসা নির্বাচনের ডিউটিরত প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ফোর্সের টিম কঠোর নজরদা দিতেই ছিলেন। আর ওনাদের কঠোর পরিশ্রমেরের জন্যই অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে কোন কেন্দ্রেই সহিংসতার ঘটনা ঘটে নি। তবে উক্ত নির্বাচনের দায়িত্ব থাকাকালে সড়ক দুর্ঘটনায় আহত হয় ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin