শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

আশুলিয়ায় কিশোর’কে অপহরণের পর মুক্তিপণ দাবি, না পেয়ে খুন, আহত -১

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৩২ Time View

মোঃ শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: রাজধানীর আশুলিয়ায় অপহরনের পর মুক্তিপনের টাকা না পেয়ে সবুজ মিয়া (১৫) নামের পঞ্চম শ্রেনী পড়ুয়া এক কিশোরকে পিটিয়ে হত্যা ও জাহিদুল ইসলাম (১৩) নামের এক কিশোরকে বেদম মারপিট করেছে দুবৃত্তরা।

নিহত সবুজ মিয়া লালমনিরহাট জেলার সদর থানার কাজী কলোনী গ্রামের মিছির আলীর ছেলে। সে ¯’ানীয় মাদ্রাসার ৫ম শ্রেনীর শিক্ষার্থী ছিল। একই ঘটনায় আহত অপর কিশোর জাহিদুল ইসলাম একই এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম। এর আগে দুপুরে আশুলিয়ার মোজার মিল এলাকার একটি ডোবা থেকে সবুজের মরদেহ ও জাহিদুল ইসলাম নামের অপর এক কিশোরকে জীবিত উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত সবুজ ও জাহিদুল আশুলিয়ায় লালমনিরহাট থেকে তার বোনের বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। বাসা খুজে না পেয়ে আশুলিয়ার মোজার মিল এলাকায় অপেক্ষার সময় তাদেরকে কয়েকজন কিশোর রাতে থাকার ব্যব¯’া করে দেওয়ার কথা বলে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। পরে তার গ্রামের বাড়িতে ফোন দিয়ে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। টাকা দিতে রাজি না হওয়ায় ওই দুই কিশোরকে বেধড়ক পেটাতে থাকে। এ সময় অপহরনকারীদের পিটুনিতে সবুজ মারা যায়। পরে সবুজ ও আহত জাহিদুলকে মোজার মিল এলাকার একটি ডোবার পাশে ফেলে পালিয়ে যায় দুবৃত্তরা ।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হব

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin