শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

হরিপুরে উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে আ”লীগ ও বিএনপির ৬ প্রাথী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৩১৯ Time View

মো:জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষনার পর হরিপুর উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ও বিএনপির ৬ প্রার্থী প্রচার প্রচারনায় আর নিজ নিজ ইমেজের কথাবলে সু-কৌশলে নির্বাচনী মাঠ গোছানোর জন্য মাঠে নেমে পরেছেন।

দলীয় পদ-পদবীর আড়ালে উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তের গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন এবং কুশলাদি বিনিময় করছেন। যে কোন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে নিজ উদ্যোগেই গিয়ে নিজের প্রার্থীতার কথা বলে দোয়া ও আশীর্বাদ চাচ্ছেন।

সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি জিয়াউল হাসান, আওয়ামীলীগ সম্পাদক ক্লিন ইমেজের মানুষ নতুন মুখ এস এম আলমগীর, সাবেক উপজেলা চেয়ারম্যান একে এম শামীম ফেরদৌস টগর ও বর্তমান ভাইস চেয়ারম্যন ও আওয়ামী লীগ সহ সভাপতি আব্দুল কাইয়ুম পুস্প, হরিপুর উপজেলার বিশিষ্ঠ ব্যবসায়ী ও বিএনপির সাবেক সম্পাদক ইসমাইল হোসেন, বিএনপির বর্তমান সম্পাদক ও বিশিষ্ঠ ব্যবসায়ী আবু তাহের।

তফশীল ঘোষনার পর থেকে কমর বেধে বেশ জোরে শোরেই এ সকল প্রার্থী গ্রামগঞ্জে গিয়ে ভোটরদের সাথে মতবিনিময় করে এলাকার উন্নয়নের কথাবলে ভোটের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তফসিল অনুযায়ী ১৫ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২২ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহার, ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ ও ৮মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin