রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

নুরে মদিনা সিদ্দিকীয়া কওমী মাদরাসা ও এতিমখানায় “শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ” এর ইফতার আয়োজন

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২৮৪ Time View

মোঃখসরুনোমান সংগ্রাম:- পরমকরুণাময় আল্লাহ তায়ালার অশেষ রহমত কামনায় পবিত্র রমজানের ২০তম রোজায় এতিমদের সাথে নিয়ে প্রায় ৩০০ রোজাদারের ইফতার ও রাতের খাবারের আয়োজন করে “শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ”। এ উপলক্ষে রমজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বেনাপোল,শার্শা,নাভারণ এবং বাগআঁচড়া থেকে আগত সংগঠনটির সকল সদস্য এ ইফতার পার্টিতে যোগদেন এ ছাড়াও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী,এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ বৃহৎ এই ইফতার অনুষ্ঠানে অংশ নেন।

রবিবার(৩১ মার্চ) বিকাল ৪টায় বেনাপোল পৌরসভাধীন ৪ নং ওয়ার্ডের তালশারী হাসপাতাল রোড,দিঘীরপাড় এলাকায় অবস্থিত “নুরে মদিনা সিদ্দিকীয়া কওমী মাদরাসা ও এতিমখানা” প্রাঙ্গণে এ ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। বেনাপোলের বিশিষ্ঠ সিএন্ডএফ ব্যবসায়ী আলহাজ্ব মোস্তফা কামাল কর্তৃক নির্মিত এবং পরিচালিত মাদরাসার অধ্যক্ষ,মুফতি মাওলানা মোঃ সাইদুল বাশার এর তত্বাবধানে উক্ত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

ইফতার পুর্ববর্তী ঐ আলোচনায় “শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ” এর নব গঠিত কমিটি’র সভাপতি-মোঃ আজিজুল হক(প্রতিনিধি,সময় টিভি) এবং সাধারণ সম্পাদক-মোঃ আইয়ুব হোসেন পক্ষী উপস্থিত সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে যৌথ বিবৃতিতে বলেন- “জান্নাতের পাখি এতিমদের সাথে ইফতার এবং রাতের খাবারে এক সঙ্গে অংশ গ্রহণ করতে পেরে আমরা এবং আমাদের সংগঠন অত্যান্ত আনন্দিত এবং গর্বিত। ওদের মুখে একটু ভাল খাবার তুলে দিতে পেরে আমাদের অনেক ভাল লাগছে। তারা আরও বলেন-” রহমত বরকত ও মাগফেরাতের মাস রমযান। এই মাস তাই সবার কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই চায় কীভাবে এ মাস থেকে বেশি বেশি উপকৃত হওয়া যায়। সবাই আন্তরিকভাবে কামনা করে নিজেকে সকল প্রকার পাপ-পঙ্কিলতা থেকে মুক্ত করে পবিত্র একটি জীবন শুরু করতে। তাই, সকলকে রোজা রাখার এবং এতিমদের প্রতি বেশি বেশি সাহায্য সহানুভূতি প্রদান করার অনুরোধ জানান নেতৃবৃন্দ”।

সবশেষে মুসলিম উম্মাহ’র শান্তি কামনায় মহান রাব্বুল আল-আমিন এর নিকট বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin