শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৮৩ Time View

তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
নিষ্ঠুর পৃথিবীতে মানব জীবন মূল্যহীন হওয়ায় জমির কাছে মানুষের প্রাণ হার মানিয়েছে আবারো। ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ছোট ভাইয়ের প্রাণ গেল । এ নিষ্ঠুরতম ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ২ নং রামভাদ্রপুর ইউনিয়নের গজন্দর গ্রামে মৃত আবু বাক্কারের ২ ছেলেদের সাথে।

এলাকার লোকজনের সাথে কথা বলে জানা গেছে, একই গ্রামের বাসিন্দা মৃত আবু বাক্কারের ছেলে মজিবুর রহমান(৫০) তার বড় ভাই আব্দুর রশিদ (৬০) দ্বয়ের সাথে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিনথেকে বিরোধ চলছিল। পরে মজিবুর রহমানের হাঁস-মুরগি তার বড় ভাই আব্দুর রশিদের ফসলের জমিতে গিয়ে নষ্ট করায় এ নিয়ে গত ৭ই মার্চ ২০২৪ইং তারিখ সন্ধ্যা আনুঃ ৬টার সময় উভয়ের মধ্যে চলে বাড়িতে ভীষণ ঝগড়া। ঝগড়া এর একপর্যায়ে বড় ভাই আঃ রশিদ ছোট ভাই মজিবুর এর মাথায় কুপ দিয়ে আঘাত করলে সে জীবন রক্ষার জন্য গোসল খানায় গিয়ে পলায়। সেখানে পালিয়েও রক্ষা পায়নি।

আব্দুর রশিদ ও তার স্ত্রী জুবেদা বেগম(৪০) ও দুই ছেলে হাফিজুল(৩০), রফিকুল(২৮) এবং পুত্র বধুরা মিলে দরজা ভেঙ্গে মজিবুর রহমানকে আবারো মাথায় এলোপাতাড়ি কুপ ও রড দিয়ে আঘাত করে। পরে প্রতিবেশিরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফুলপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন একরাত থাকার পর রোগীর অবস্থা অবনতি হলে, রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত ডাক্তার।

দীর্ঘ ২৫দিন ঢাকা মেডিকেল হাসপাতালে আই.সি.ও.তে থাকার পর ৩১শে মার্চ রোজ রবিবার সকাল ৬ টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। আব্দুর রশিদ সহ তার পরিবার এতদিন দাপটে চললেও ভাইয়ের মৃত্যুর খবর শোনার পর থেকেই সহ পরিবার লাপাত্তা।

এ ঘটনায় থানায় কোন অভিযোগ হয়েছিল কিনা, এ বিষয়ে মৃতের পরিবারের কাছে জানতে চাইলে বলেন, মৃত্যুের শ্যালক রাকিব ও নাজমুল ঘটনার ০৩ দিন পর লিখিত অভিযোগ নিয়ে থানায় যায়। তবে, তার এক ছেলে এক্সিডেন্ট করে বিদেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন ও এক মেয়ে বিবাহিত তার স্বামীর বাড়িতে এবং মৃত মজিবুর রহমানের স্ত্রী স্বামীর সাথে থাকায়। অভিযোগ দাতা বাদীর স্বাক্ষর ছিলো না।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান ঘটনার সততা নিশ্চিত করে সংবাদকর্মী তপু রায়হান রাব্বীকে জানান, উক্ত ঝগড়ার ঘটনাটি ঘটে প্রায় এক মাস পূর্বে। থানায় মৌখিকভাবে রাকিব সহ কয়েকজন লোক এসে ঘটনাটি অবহিত করলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নেই। জানা যায় ফসলের জমিতে হাঁস মুরগী নামাকে কেন্দ্র করে এ ঘটলে মজিবুর গুরুতর আহত হন। আর রবিবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। উনার লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা সহ উক্ত ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়াও উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin