শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

রায়পুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২৯৯ Time View

নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুর বেঙ্গল স্যু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

শনিবার (৩০ মার্চ) সকালে উপজেলার রাখালিয়া বাজার এলাকায় রায়পুর-ঢাকা অঞ্চলিক মহাসড়কে দুই ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এসময় মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এতে সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনকারী শ্রমিকরা জানান, কারখানার মালিক পক্ষ শনিবার সকালে শ্রমিকদের ৩ মাসের বেতন, ২ মাসের ওভারটাইম ও ঈদ বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু কারখানা মালিকপক্ষ তা না দেওয়ায় কর্মবিরতি করেন আন্দোলনকারী শ্রমিকরা। কিন্তু কারখানা মালিকপক্ষ তা না দেওয়ায় কর্মবিরতি দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করতে বাধ্য হন তারা। সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা।

এ ছাড়া চুক্তি অনুুযায়ী মালিকপক্ষ শ্রমিকদের কোনো সুযোগ-সুবিধা দিচ্ছে না বলে জানান তারা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান ও রায়পুর থানার ওসি ইয়াছিন মজুমদার ঘটনাস্থলে এসে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

এদিকে শ্রমিকদের অভিযোগের বিষয়ে মালিক পক্ষের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি।
প্রসঙ্গত একই দাবিতে এর আগেও ২০১৮ সালের ১৩ আগস্টে রায়পুর-ঢাকা মহাসড়কে বৈদ্যুতিক খুঁটি ফেলে দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন এই শ্রমিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin