শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

কমলনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১৮৯ Time View

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ-২০২৪) ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলনগর উপজেলা শাখার আয়োজনে উপজেলা কার্যালয়ে ইসলামী আন্দোলন উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার মাহফিলে ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাও: শরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন এর কেন্দ্রীয় উপদেষ্টা মাও:খালেদ সাইফুল্লাহ ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাও:জায়েদ হোসাইন ফারুকী।

এ ছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক মিজান মানিক,বেলাল হোসেন জুয়েল,শাহরিয়ার কামাল, গন অধিকার পরিষদের কমলনগর উপজেলা শাখার সভাপতিসহ ইসলামি আন্দোলন বাংলাদেশ এর বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীগন।

সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা থেকে শিক্ষা নিয়ে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে জীবন গঠনে ইসলামী আন্দোলনের ছায়াতলে সমবেত হওয়ার জন্য সকলকে বিশেষ ভাবে আহবান জানান। অনুষ্ঠান শেষে দেশ ও মুসলিম জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin