শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

কুয়েত জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২৬৪ Time View

মোঃবিলাল উদ্দিন,কুয়েত প্রতিনিধিঃ বৃহত্তর সিলেটবাসীর ঐতিহ্যবাহী প্রাচীন ও স্বেচ্ছাসেবী সংগঠন জালালাবাদ এসোসিয়েশন। কুয়েত শাখার উদ্যোগে গত ২১ মার্চ রাতে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জালালাবাদ এসোসিয়েশন কুয়েত শাখার সাবেক উপদেষ্টা লুৎফুর রহমান লুদাই মিয়া ও সহ সভাপতি সিহাব বকস্ এর মায়ের মৃত্যুতে দোয়া ও ইফতার মাহফিল সভাপতিত্ব করেন জালালাবাদ এসোসিয়েশন কুয়েত শাখার ভারপ্রাপ্ত সভাপতি আশরাক আলী ফেরদৌস। সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক সমাজসেবক মোঃ মুরাদুল হক চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক আ,হ জুবেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত।

দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা আব্দুল মুহিত নাজমুল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপদেষ্টা আব্দুল আলীম, ঈসমাইল হোসেন,মাহফুজুর রহমান, কিংস ফয়সাল, আব্দুল হাই ভূইয়া,কাজী শফিক,মিতুন সেলিম।

উক্ত দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন,বিশিষ্ট সংগঠক সুরুক মিয়া, ফারুক আহমেদ, জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের যুগ্ম সম্পাদক আহাদ আম্বিয়া খোকন, প্রচার সম্পাদক আলাল আহমেদসহ কুয়েত প্রবাসী বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ স্হানীয় নেতৃবৃন্দ ও বৃহত্তর সিলেট কুয়েত প্রবাসীরা। সভায় সদ্য প্রয়াত জালালাবাদ এসোসিয়েশন কুয়েত শাখার সাবেক উপদেষ্টা লুৎফুর রহমান লুদাই মিয়া ও সহ সভাপতি সিহাব বকস্ এর মাতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা ক্বারী ময়নুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin