শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

আশুলিয়া ছাত্রলীগ নেতা সাগর সহ গ্রেফতার-০২

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২৩৩ Time View

মোঃ শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি: আশুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নারী ও শিশুসহ চারজনকে মারধরের অভিযোগে ছাত্রলীগ নেতা সাগর কে সহ তার পিতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার উত্তর গাজীরচট ভূঁইয়া বাজার এলাকায় নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গত বৃহস্পতিবার (২১ মার্চ) আনুমানিক রাত ৮টার দিকে উপজেলার উত্তর গাজীরচট এলাকায় মারধরের এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীরচট এলাকার বাসিন্দা মোঃ সিরাজুল ইসলাম খান (৪৫) ও তার ছেলে মো. বিজয় ইসলাম সাগর (২৫)। সাগর আশুলিয়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্বরত রয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগীরা হলেন- একই এলাকার বাসিন্দা মোঃ রাজিব মোল্লা (৩৪), তার স্ত্রী তারিন আক্তার নুপুর (২৫), তিন বছরের শিশু সন্তান রায়হান রহমান ও শাশুড়ী তারানা বেগম (৫০)।

এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে দুইজনের নাম উল্লেখ করে শুক্রবার আশুলিয়া থানায় মামলা করেছেন তারিন আক্তার নুপুর। অভিযোগ সূত্রে জানা যায়, উভয় পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভুক্তভোগীর শিশু সন্তান অভিযুক্তদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাকে চড়,থাপ্পড় দেয় ছাত্রলীগ নেতা সাগর। এতে তার গাল ফেটে রক্ত বের হয়। তার চিৎকারে এগিয়ে গিয়ে প্রতিবাদ করলে তাদের কেও মারধর করে।ছেলে ও মায়ের ডাক-চিৎকারে এগিয়ে গেলে তারিন ও তার স্বামীর ওপরও চড়াও হয় অভিযুক্তরা।

এ সময় তাদের লাঠি ও রড দিয়ে পেটায় অভিযুক্তরা। এতে তারানার স্বামীর পিঠে, দুই পায়ের হাঁটুর নিচে, ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। এছাড়া দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। বাধা দিতে গেলে তারানাকেও চড়-থাপ্পড়সহ তাকে শ্লীলতাহানি করে। মারধরের পর হত্যার হুমকিও দেয়। তাদের চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা হাসপাতালে ভর্তি করে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় সাগর ও তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin