শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বেনাপোল স্থলবন্দরে ১১ বোতল মদ,৬ বোতল ফেনসিডিল ও ৭০ গ্রাম গাঁজাসহ আটক-২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৪৬ Time View

মোঃকাজু তুহিন, বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল স্থলবন্দর রপ্তানি গেইট থেকে ১১ বোতল মদ, ৬ বোতল ফেনসিডিল, ৭০ গ্রাম গাঁজা ও ২টি ট্রাক সহ দুই বাংলাদেশী ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করেছে ৪৯, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র আইসিপি সদস্যরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মাদারীপুর জেলার সদর থানার থানডলি এলাকার নুর হোসেনের ছেলে
কবির হোসেন (৪৩) ও একই এলাকার সালামতের ছেলে কিবরিয়া (২৫)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ভারতে রপ্তানি পণ্য নিয়ে যাওয়া দুটি বাংলাদেশী ট্রাক সেদেশে পণ্য খালাশের পর বাংলাদেশে ফেরার সময় গাড়িতে করে মাদক নিয়ে আসছে। এমন খবরে রপ্তানি গেইট এলাকায় ট্রাক দুটি তল্লাশি করে ১১ বোতল মদ, ৬ বোতল ফেনসিডিল ও ৭০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
গাড়ী দুটি’র নাম্বার- ঢাকা মেট্রো ট-২২-০৫৮৭ ও ঢাকা মেট্রো ট-২২-১৫৯০।

বিজিবি’র আইসিপি ক্যাম্প সুবেদার আরশাফ আলী জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin