শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

শেরপুরে সাংবাদিক জেলে: মৌলভীবাজার বিএমএসএফ’র উদ্বেগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৩০০ Time View

মৌলভীবাজার প্রতিনিধি: শেরপুরের নকলায় দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক শফিউজ্জামান রানাকে কথিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল দেয়ার ঘটনায় তীব্র নিন্দা, উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

শনিবার ৯ মার্চ দুপুরে ফোরামের মৌলভীবাজার জেলা শাখা উদ্যোগে স্থানীয় কোর্ট রোডে (প্রেসক্লাব পয়েন্ট) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভায় এই উদ্বেগ জানিয়ে অবিলম্বে সাংবাদিক শফিউজ্জামান রানার নিঃশর্ত মুক্তি দাবী দাবী করা হয়।

ফোরামের জেলা শাখার সভাপতি আবুজার বাবলার সভাপতিত্বে সভায় সাংবাদিক জিতু তালুকদার, শাহনেওয়াজ সুমন, এম এ কাইয়ুম সুলতান, শফিকুর রহমান, রুহুল আমিন রণী, সুধাংশু শেখর হালদার, মাইকেল নংরুম, আলতাফুর রহমান, এলিসন সুঙ, মামুনুর রহমান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন সরকারী কেনাকাটার তথ্য চেয়ে আবেদন করার অপরাধে শেরপুরের নকলা ইউএনওর নির্দেশে এসিল্যান্ডকে দিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে যে প্রক্রিয়ায় কারাদণ্ড দিয়ে সাংবাদিক শফিউজ্জামান রানাকে কারাগারে পাঠানো হয়েছে তা গ্রহনযোগ্য নয়। এ ঘটনা স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে উল্লেখ করে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন সাংবাদিককে বিরুদ্ধে এই দন্ড অবাধ তথ্য প্রবাহকে বাধাগ্রস্ত করার পাশাপাশি কর্মক্ষেত্রে সাংবাদিকদের মধ্যে ভীতির পরিবেশ সৃষ্টি করবে। যা সাংবাদিকদের কণ্ঠরোধ করার শামিল।

সভায় অবিলম্বে সাংবাদিক শফিউজ্জামান রানার নি:শর্ত মুক্তি ও ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে নকলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর বিরুদ্ধে তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin