শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২৪৮ Time View

তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ শেখ হাসিনার বারতা-নারী-পুরুষ সমতা এই স্লোগানকে সামনে রেখে ৮ই মার্চ শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও একই জায়গায় এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন ফুলপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক।

এ সময় ফুলপুর থানার তদন্ত ওসি মোঃ বন্দে আলী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শিহাব উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় দাস, ফুলপুর মহিলা পরিষদের সহ সভাপতি মালেকা বেগম, সাধারণ সম্পাদক রুখসানা ইয়াসমিন রিটা, উপজেলা বীজ কর্মকর্তা জান্নাত আরা সুলতানা, পৌরসভার মহিলা কাউন্সিলর লিজা আক্তার, ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকা শিখা রাণী দাস বিউটি, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌসুমী আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণমানব ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল ইসলাম কামু।

এবার “নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এ প্রতিপাদ্যে পালিত হয়েছে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীদের স্বাবলম্বী হতে অনুপ্রেরণা দিতে প্রতি বছর পালিত হচ্ছে নারী দিবস। নারীরা সমাজের একটি অবিচ্ছেদ অংশ। নারীরা সমানভাবে সমাজ বির্নিমানে সমান অংশীদার। নারী জাত, মা জাতি, নারীর উপর সকল প্রকার নির্যাতন বন্ধ হোক ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin