শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুর থানা পুলিশের বিশেষ অভিযানে সশ্রম কারাদন্ডের দণ্ডিত আসামীসহ গ্রেফতার – ০৭

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৪ Time View

তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশ ১৯ ফেব্রুয়ারি বিশেষ অভিযান পরিচালনা করে সাজা প্রাপ্ত ও সশ্রম কারাদন্ডের দণ্ডিত আসামীসহ ৭ গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন।

ফুলপুর থানা সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমন মিয়া সংবাদকর্মী তপু রায়হান রাব্বিকে জানান, ফুলপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ফুলপুর থানার মামলা নং ১০(০৬)০৬, ধারা- ৩৩২/৩৪ পেনাল কোড পুলিশ এ্যাসাল্ট মামলার আসামী উপজেলার নগরবেড়া গ্রামের আব্দুর রাজ্জাক মাস্টারের সন্তান আবুল কালাম আজাদ, মনজুরুল হক, ফেরদৌসী বেগম রেনু ও লুৎফন্নাহার বেগম গনদের বসত ঘর থেকে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গ্রেফতার করা হয়। প্রকাশ থাকে যে গ্রেফতারকৃত প্রত্যেক আসামি ১ বছর করিয়া সশ্রম কারাদণ্ডে দন্ডিত।

এছাড়াও পারিবারিক আইনে ০৩ মাসের সাজা প্রাপ্ত হরিরামপুর গ্রামের মৃত জসিম উদ্দিন ছেলে নূর মোহাম্মদ কে এবং রামসোনা গ্রামের মৃত ছৈমদ্দিন ছেলে নূর মোহাম্মদ ও আবুল কাশেম কে ৪০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে নিয়মিত মামলা রুজু করা হয়। মোট ৭ জন আসামিকে গ্রেফতার করে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin