শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় ও সম্মাননা স্মারক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৯ Time View

তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউএনও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি উপজেলা পরিষদ হল রুমে ১৮ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রেসক্লাবের উপদেষ্টা এ.বি.এম আরিফুল ইসলাম সাংবাদিকগণের উদ্দেশ্য বলেন, দেশ ও জনগণের কল্যাণে সকলকে এক হয়ে কাজ করতে হবে। আপনারা হচ্ছেন সমাজের আয়না। দেশের কল্যাণে দেশের জনগণ আপনাদের দিকে তাকিয়ে থাকে। সরকার দেশ ও জনগণের সেবা দেওয়ার জন্য আমাকে রেখেছেন। অনেক সময় অনেক কিছু আমি জানিনা, যা অনেকের মাধ্যমে জানতে হয়। আপনারাও সকল বিষয়ে তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আর ফুলপুরকে ফুলের মত সাজাতে আপনারা সকলেই আমাকে সহযোগিতা করবেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, ফুলপুর প্রেসক্লাবের সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন, সিনিয়র সহ সভাপতি ক্বারী সুলতান আহম্মাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহামান আতিক, অর্থ বিষয়ক সম্পাদক মুখছেদুল হক দুলাল, সমাজ কল্যাণ সম্পাদক তপু রায়হান রাব্বি, দপ্তর সম্পাদক আবু রায়হান, সহ সাংগঠনিক সম্পাদক এমএ মোতালেব সরকার, আইসিটি সম্পাদক গোলাম মোস্তফা, শিক্ষা ও সাহিত্য সম্পাদক বাহার উদ্দিন, মফিদুল ইসলাম, শাহজাহান তালুকদার, নুর হোসেন খান, রবিউল হক বাবু, মাসুদ রানা, এস, এম শামীম,হাফেজ মাওঃ লোকমান, নাঈম, প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin