শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুরে চাঁদাবাজি বন্ধে থানা প্রশাসন মাঠে, অনেক চাঁদাবাজ লাপাত্তা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০১ Time View

তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : জনগণের কল্যাণে ময়মনসিংহের ফুলপুর থানা প্রশাসন থানা এলাকার বিভিন্ন মোড়ের স্টেশনগুলোর চাঁদা বন্ধ করতে সব সময় নজর ধারীতে রাখছেন। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, তদন্ত ওসি বন্দে আলী ও সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমনের তত্ত্বাবধানে ফুলপুর থানার কর্মরত বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটা সদস্য ২৪ ঘন্টা চাঁদাবাজি বন্ধে নজর ধারী করে আছেন।

চালকদের উদ্দেশে ওসি মোঃ মাহবুবুর রহমান বলেন, ‘আপনারা সবসময় সড়ক আইন মেনে গাড়ি চালাবেন, যেন সড়কে কোনো দুর্ঘটনা না ঘটে। কেউ চাঁদা চাইলে আমাদের জানাবেন, আমরা আইনগত ব্যবস্থা নেবো। চাঁদাবাজদের চিহ্নিত করা না গেলে পরিবহনে চাঁদাবাজি বন্ধ করা যাবে না। চাঁদা বন্ধে আমি আপনাদের সহযোগিতা চাই।’

এমন হুঁশিয়ারির পর থেকেই ওই সকল ক্ষুদ্র যানবাহন চালক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে স্বস্তি ফিরে আসে। এছাড়াও ফুলপুরের শহর ও গ্রামের চাঁদা আদায় স্টেশন মোড় সহ বিভিন্ন স্থানে চলে নানান গুঞ্জন। উক্ত শুনানির পর থেকে অটোচালকরা চাঁদা না দিলে এ নিয়ে গত সপ্তাহের শুরুতেই পৌর আমুয়াকান্দা অটো স্ট্যান্ড থেকে চাঁদা আদায় কালে অটোচালকের সাথে লাইনম্যানের হাতা-হাতি হয়। এ সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশের একটি টিম ঘটনা স্থলে উপস্থিত হন। আর পুলিশের উপস্থিতি টের পেয়ে লাইনম্যান আকরাম সহ অনেকেই লাপাত্তা হয়ে যান।

স্থানীয়রা জানায়, সিএনজি স্ট্যান্ডের চাঁদাবাজির কারণে অনেকটাই অতিষ্ঠ ছিল খেটে খাওয়া ক্ষুদ্র যানবাহনের চালক এবং তাদের পরিবারের সদস্যরা। চাঁদা দিতে রাজি না হলে অসংখ্য চালককে নির্মম নির্যাতন ও করেছেন তারা। আমরা পেটের দায়ে সিএনজি, ব্যাটারি চালিত অটো রিস্কা চালাই। দীর্ঘদিন আমরা এই চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ ছিলাম। এখন ফুলপুর থানার প্রশাসনের উদ্যোগে চাঁদা নামক অভিশাপ থেকে আমরা মুক্তি পেয়েছি। এতে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং প্রশাসন যেন সব সময় উক্ত বিষয়ের উপর নজর রাখেন সে বিষয়ে অনুরোধ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin