শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

গৌরীপুরে দু’সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিএমএসএফের নিন্দা ও প্রতিবাদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৪ Time View

বিশেষ প্রতিনিধ : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৫ ফেব্রুয়ারি (সোমবার) বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের একটি কক্ষে সিট দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও মারামারিতে জড়ায় বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ছাত্রলীগের দুটি গ্রুপ। এ ঘটনার খবর পেয়ে দৈনিক যায়যায়দিনের ক্যাম্পাস প্রতিনিধি ও সাংবাদিক সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক হাবীব এবং আজকের পত্রিকার প্রতিনিধি ও সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ বিন সাইদ ঘটনাস্থলে গিয়ে পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হন।

এ হামলার ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আহত সাংবাদিকদের সুচিকিৎসা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিবেন বলেও আমরা আশা করছি।

তাৎক্ষনিক নিন্দা জানিয়ে বিএমএসএফ গৌরীপুর শাখার সভাপতি সাংবাদিক ম. নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার বলেন, এসব ঘটনায় সাংবাদিক সমাজ আজ উদ্বিগ্ন। এ ধরণের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় অপরাধীরাও বেপরোয়া হয়ে উঠছেন। যার কারণে দিনদিন সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে হয়রানি, মামলা ও হামলার শিকার হচ্ছেন। যা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin