রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

রিকশায় চড়ে সাধারণ মানুষের খোঁজ নিলেন লেঃ জেনারেল (অবঃ) মাসুদ চৌধুরী এমপি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ২৯৭ Time View

গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :-
ফেনী-৩ আসনের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি ২য় মেয়াদে এমপি নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে এবং নিজ এলাকার সাধারণ মানুষের খোঁজ খবর নিতে রিক্সায় চড়ে ঘুরে বেড়ান।

২৩শে জানুয়ারি (মঙ্গলবার) সহধর্মিণী জেসমিন মাসুদ চৌধুরীকে সাথে নিয়ে সোনাগাজীর মুহুরী প্রজেক্ট, বাদামতলী, সোনাপুর ও শাহাপুর সহ বিভিন্ন এলাকায় ঘুরে-ঘুরে মানুষের খোঁজ খবর নেন ও চা চক্রে মিলিত হন। এসময় সাংসদের স্ত্রী জেসমিন মাসুদ নারী শিশু ও বৃদ্ধদের সাথে কুশল বিনিময় করে তাদের নানারকম উপহার সামগ্রী প্রদান করেন। 

এসময় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহির উদ্দিন মজুমদার ভিপি জহির, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মৃধা, মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাখাওয়াত হোসেন বিজয়, আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আয়ুব নবী ফরহাদ, আওয়ামিলীগ নেতা জসিম উদ্দিন, ফজলুল করিম সবুজ, মোশাররফ হোসেন মামুন হাজী, আবু ছুফিয়ান, ইফতেখার হোসেন খন্দকার, ইউপি সদস্য আহসান উল্লাহ, নোমান ভূঞা সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin