শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ঠাকুরগাঁও ৩ টি আসনে উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৩১৯ Time View

আসিফ জামান, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ৩ টি আসনে সকাল ৮টা থেকে চলছে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ। তবে কুয়াশার কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও পুরুষদের থেকে মহিলাদের উপস্থিথি বেশি।

ঠাকুরগাঁও ৩ টি আসনে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

ঠাকুরগাঁও সদর হাজীপাড়া মহিলা কলেজে ভোট দিতে আফরোজা আক্তার মীম বলেন, জাতীয় নির্বাচনে এবার আমি প্রথম ভোট দিলাম। অনেক সুন্দর পরিবেশ। ব্যালেট পেপারে ভোট দিলাম।

২ আসনের কামারপুকুর ভোট কেন্দ্রে আসা মর্জিনা বেগম নামে এক মহিলা ভোটার বলেন, আমি সকাল ৮.৩০ আসছি ভোট দিতে। ভোটার উপস্থিতি অনেক বেশি। আমি ব্যালেট পেপারে ভোট দিলাম। সুন্দর ভাবে ভোট গ্রহণ হচ্ছে। নিজের ভোট নিজে দিতে পারে আমি খুশি।

আব্দুল আউয়াল নামে এক ভোটার বলেন, আজকে অনেক কুয়াশা তাই সবাই একটু দেরি করে ভোট দিতে আসতেছে। ভোটার পরিবেশ অনেক সুন্দর। ভোট দিলাম। ভোট কেন্দ্রে কোন গেনজাম নাই।

বকুয়া ভোট কেন্দ্রের প্রিজাইটিং কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, মোট ভোটার ৬ হাজার ৭৭৯. এখন পর্যন্ত ভোট পরেছে প্রায় ৬%। ঘনকুয়াশার কারণে এখনও ভোটার উপস্থিথি কম। তবে মহিলা ভোটার বেশি। বেলা বারার সাথে সাথে ভোটার উপস্থিথি বারবে।

জেলা রিটানিং কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, ঠাকুরগাঁওয়ে ৩ টি আসনে এখন পর্যন্ত শান্তুিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথাও কোন অপৃতিকর ঘটনা ঘটেনিনি। ঠাকুরগাঁও ৩ টি আসনে মোট ভোট কেন্দ্র ৪১৭টি। মোট ভোটার ১১লাখ ৪২ হাজার ৯২৩ জন। পুরুষ ৫ লাখ ৭৯ হাজার ৬৩৮ জন। নারী ভোটার ৫ লাখ ৬৩ হাজার ২৮১ জন।

ঠাকুরগাঁও-১ (সদর ) আসনে ৫ জন প্রার্থী তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী রমেশ চন্দ্র সেন নৌকা প্রতীক। জাতীয় পার্টির রেজাউর রা‌জি লাঙ্গল, ন্যাশনাল পিপলস্ পার্টি ‌রা‌জিউল ইসলাম আম ও ইসলা‌মী ঐক্যজোট প্রার্থী র‌ফিকুল ইসলাম মিনার প্রতীক। তাহমিনা আক্তার মোল্লা ঈগল মার্কায় নির্বাচন নির্বাচন করছেন।

ঠাকুরগাঁও-২ আসনে পাঁচ জন প্রার্থী প্রতিন্দিতা করছেন। তারা হলেন, মাজহারুল ইসলাম (নৌকা-আ.লীগ), আলী আসলাম জুয়েল (ট্রাক-আওয়ামী লীগ স্বতন্ত্র), নুরুন নাহার বেগম (লাঙ্গল-জাতীয় পার্টি), রিম্পা আকতার (ডাব-বাংলাদেশ কং‌গ্রেস), আব্দুল কাদের (সোফা-স্বতন্ত্র)

ঠাকুরগাঁও-৩ আসনে চার জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন তারা হলেন, হা‌ফিজ উদ্দীন আহম্মেদ (লাঙ্গল- জাতীয় পার্টি), আশা মনি (ঈগল-স্বতন্ত্র), গোপাল চন্দ্র রায় (হাতুড়ী-বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি) ও এসএম খ‌লিলুর রহমান সরকার (কুলা- বিকল্পধারা বাংলাদেশ)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin