
কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরেরে কমলনগর রেখা বেগম (৩৫) নামের এক মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রেখা বেগম কমলনগর উপজেলার ৬নং পাটোয়ারীর হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আব্দুল জলিল মিয়ার বাড়ির আব্দুল জলিল মিয়ার মেয়ে।
রেখা বেগমের পরিবার সূত্রে জানা যায়, গতকাল বিকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাত ও দিনে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি।
বিকেল ৪ টার দিকে এলাকায় ছোট ছেলেরা মাঠে বল খেলতে গিয়ে লাশ দেখে চিৎকার চেঁচামেচি করে। আমার তখন এই খবর শুনে ধান ক্ষেতে গিয়ে রেখার লাশ দেখতে পাই।
কমলনগর থানা অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম বলেন, খরর শুনে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে, রিপোর্ট অনুযায়ী ব্যবস্হা গ্রহন করা হবে।