শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হল মহান বিজয় দিবস

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৮ Time View

তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে থানা কম্পাউন্ডে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তুপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। ফুলপুর কেন্দ্রীয় ভাষা সৈনিক মরহুম শামছুল হক চত্বর ও ঠাকুরবাখাই, রামসোনা, নীলগঞ্জ, মধ্যনগর, পয়ারী, বড়ইকান্দি, ফতেপুর ডোবারপাড় বধ্যভূুমি শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তপক অর্পণ, ফাতেমা পাঠ ও মোনাজাত/প্রার্থনা করা হয়। সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করা হয়। অনুষ্ঠানে পুলিশ, আনসার ও ভিডিপি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, স্কাউট দের অংশগ্রহনে সম্নিলিত কুচকাওয়াজ ও শারিরীক কসরত প্রদর্শন করা হয়। এছাড়াও শারীরিক কসরত প্রদর্শন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, ফুলপুর-তারাকান্দার সার্কেল এসপি মোঃ আতাহারুল ইসলাম তালুকদার, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল খায়ের সোহেল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভিন লাকী, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল সহ গণমানব ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ মিলাতায়নে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। মহিলাদের অংশগ্রহনে মুক্তিযোদ্ধা বিষায়ক আলেচনা ও মহিলা ক্রিড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।অনুষ্ঠান শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin