শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

যশোর ২য় বিভাগ ফুটবল লীগ-২০২৩ বেনাপোলে শুভ উদ্বোধণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৭ Time View

মোঃখসরুনোমান সংগ্রামঃ-যশোর ২য় বিভাগ ফুটবল লীগ-২০২৩ বেনাপোলে শুভ উদ্বোধণ হলো আজ। উদ্বোধণ করেন মোঃ আসাদুজ্জামান মিঠু(সভাপতি,যশোর জেলা ফুটবল এ্যাসোসিয়েশন)। “ক” এবং “খ” দুটি গ্রুপে লীগ খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধণী খেলায় অংশ নেয়-“শেকড়” যশোর বনাম “ভোরের পাখি ক্রীড়া সংগঠন”।

শনিবার(৯ ডিসেম্বর) বেনাপোলের ঐতিহ্যবাহী খেলার মাঠ “বেনাপোল বলফিল্ড”এ বিকাল ৩’৩০ মিনিটের দিকে উদ্বোধণের এই খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার আলোচনা মঞ্চে প্রধান অতিথি হিসেবে ছিলেন-শার্শা উপজেলার নির্বাহী অফিসার- নারায়ন চন্দ্র পাল(যশোর জরুরী মিটিং থাকায় আসতে পারেননি)।

বিশেষ অতিথি বর্গের মধ্যে উপস্থিত ছিলেন-বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামাল হোসেন ভূঁইয়া(বদলীজনিত কারণে থাকতে পারেন নি), মোঃ সাব্বির আহম্মেদ পলাশ(চেয়ারম্যান,২য় বিভাগ ফুটবল লীগ-২০২৩), মোঃ সাহিদুল ইসলাম বাচ্চু(সাবেক “ফিফা” রেফারী ও সদস্য,২য় বিভাগ ফুটবল লীগ-২০২৩,কমিটি), মোঃ মাসুদ আক্তার বাবু খান(বিশিষ্ট সমাজ সেবক,সিএন্ডএফ ব্যবসায়ী ও সদস্য,শার্শা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ,আহবায়ক কমিটি), মোঃ সাহিদুল ইসলাম শাহীন(সভাপতি,সীমান্ত প্রেসক্লাব বেনাপোল),মোঃ মনির হোসেন(সহঃ সভাপতি,সীমান্ত প্রেসক্লাব বেনাপোল), মোঃ আসাদুজ্জামান রিপন(যুগ্ম সাধারণ সম্পাদক,সীমান্ত প্রেসক্লাব বেনাপোল), বেনাপোল পৌর স্বেচ্ছা সেবকলীগ সভাপতি- জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক-মোঃ কামাল হোসেন ও দপ্তর সম্পাদক- নাজিম উদ্দিন রাব্বি।

উদ্বোধণী ফুটবল ম্যাচটিতে “শেকড়” যশোর একাদশ-০১ এবং “ভোরের পাখি ক্রীড়া সংগঠন”-০১ গোল দিয়ে খেলার সমাপ্তি টানে।

খেলায় প্রধান রেফারী হিসেবে দায়িত্ব পালণ করেন-মোঃ শফিকুল ইসলাম মিঠু। সহকারী রেফারী ছিলেন- মোঃ সাইফুল ইসলাম,নাহিদ হাসান ও মোঃ মিজানুর রহমান।

ধারা ভাষ্যই ছিলেন-ডাঃ আবু রায়হান(কিংরাজ),মহির উদ্দিন মাহি এবং সুলতান মাহমুদ(বাঘারপাড়া নিউজ ফেইজবুক লাইভ)।

বেনাপোলে অনুষ্ঠিত বৃহত্তর এই লীগ খেলার সার্বিক পরিচালনা এবং ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন-মোঃ আশরাফুল আলম উজ্জল(ভেণ্যু চেয়ারম্যান,২য় বিভাগ ফুটবল লীগ-২০২৩ ও উপদেষ্টা,ফুটবল রেফারীজ এসোসিয়েশন,শার্শা,যশোর) এবং সাব্বির আহম্মেদ পলাশ(চেয়ারম্যান,২য় বিভাগ ফুটবল লীগ-২০২৩)।

মিডিয়া কাভারেজ করেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সাংবাদিকবৃন্দ- মোঃখসরুনোমান সংগ্রাম (দৈনিক দর্পন) মোঃ আরিফুল ইসলাম সেন্টু(বাংলা টিভি চ্যানেল),মোঃ রাসেল ইসলাম(গ্লোবাল টিভি),লোকমান হোসেন রাসেল(দৈনিক যশোর বার্তা),মোঃ জসিম উদ্দিন,মোঃ আশরাফুল ইসলাম(যায়যায়দিন) ও শামীম হোসেন নয়ন।

২য় বিভাগ ফুটবল লীগ-২০২৩ খেলায় দুটি ভেণ্যুতে যাদের মধ্যে ফুটবল প্রতিযোগীতায় অনুষ্ঠিত হবে-বেনাপোল বলফিল্ড মাঠে “খ” গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে-৯/১২/২০২৩(শেকড়,যশোর বনাম ভোরের পাখি ক্রীড়া সংগঠন),১০/১২(সুতিঘাটা খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম রিতু স্মৃতি সংসদ,১১/১২(ভোরের পাখি ক্রীড়া সংগঠন বনাম তির্যক যশোর),১২/১২(শেকড়,যশোর বনাম রিতু স্মৃতি সংসদ),১৩/১২(সুতিঘাটা খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম তির্যক যশোর),১৪/১২(ভোরের পাখি ক্রীড়া সংগঠন বনাম রিতু স্মৃতি সংসদ),১৭/১২(রিতু স্মৃতি সংসদ বনাম তির্যক যশোর),১৮/১২(সুতিঘাটা খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম ভোরের পাখি ক্রীড়া সংগঠন),১৯/১২(শেকড় যশোর বনাম তির্যক যশোর),২১/১২(সুতিঘাটা খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম শেকড় যশোর)।

অপরদিকে,বাঘারপাড়া পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে “ক” গ্রুপে যারা খেলবেন-১০/১২/২০২৩(বসুন্দিয়া খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম উপশহর ব্রাদার্স ইউনিয়ন),১১/১২(ভাষা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ বনাম মান্নান ইসহাক ট্রাষ্ট একাদশ),১২/১২(সৃস্টি যশোর বনাম উপশহর ব্রাদার্স ইউনিয়ন),১৩/১২(বসুন্দিয়া খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম মান্নান ইসহাক ট্রাষ্ট একাদশ),১৪/১২(সৃস্টি যশোর বনাম ভাষা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ),১৫/১২(উপশহর ব্রাদার্স ইউনিয়ন বনাম মান্নান ইসহাক ট্রাস্ট একাদশ),১৭/১২(মান্নান ইসহাক ট্রাষ্ট একাদশ বনাম সৃস্টি যশোর),১৮/১২(উপশহর ব্রাদার্স ইউনিয়ন বনাম ভাষা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ),১৯/১২(বসুন্দিয়া খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম সৃস্টি যশোর),২১/১২(ভাষা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ বনাম বসুন্দিয়া খেলোয়াড় কল্যাণ সমিতি)।

দুটি ভেণ্যুতে খেলা প্রতিদিন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,এবার যশোর জেলা ফুটবল এ্যাসোসিয়েশন এর সিদ্ধান্ত অনুযায়ী ২য় বিভাগ ফুটবল লীগ-২০২৩ অনুষ্ঠিত হবে দুটি ভেণ্যুতে। একটি অত্র জেলার শার্শা উপজেলার “বেনাপোল বলফিল্ড মাঠে” এবং অপরটি একই জেলার বাঘারপাড়া উপজেলার “বাঘারপাড়া পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে”। বিষয়টি জানিয়েছেন-মোঃ আব্দুল মান্নান(আহবায়ক,ফিকচার ও বাইলজ কমিটি,২য় বিভাগ ফুটবল লীগ-২০২৩)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin