শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুরে তাক্ওয়া অসহায় সেবা সংস্থা”র কার্যালয় শুভ উদ্ধোধন ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৩৭১ Time View

তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে অসহায় বঞ্চিত মানুষের দুর্গরায় (কাছে) সেবা পৌঁছে দিতে ২৭শে অক্টোবর শুক্রবার বিকাল সাড়ে ৩টায় পয়ারী স্কুল রোড, ইউনিয়ন পরিষদ সংলগ্ন কেক কেটে “তাক্ওয়া অসহায় সেবা সংস্থা”র কার্যালয় এর শুভ উদ্ধোধন ও ইউ.পি কমিটি ঘোষণা এবং দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে অত্র সংস্থার পাশে থেকে যারা উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছেন তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি তপু রায়হান রাব্বির সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্রধান অতিথি, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অমিত রায়, জেলা পরিষদের সদস্য মোঃ মাহবুবুর রহমান, ফুলপুর থানার ওসি তদন্ত মোঃ বন্দে আলী, থানার সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমন, পয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম, ফুলপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ নাজিম উদ্দীন প্রমূখ।

অতিথিরা বক্তব্যে বলেন, তাক্ওয়া অসহায় সেবা সংস্থাটি নানান কার্যক্রমের মধ্য দিয়ে অনেক অসহায় মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আমরাও অনেক সময় অসহায় ব্যক্তি সহ জনগণের কল্যাণে বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করে থাকি অত্র সংস্থার মাধ্যমে। উনারা যেভাবে সততা ও অনিষ্টার সাথে দায়িত্ব পালন করে এগিয়ে যাচ্ছেন আশা করি খুব সহজেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবেন। আমরাও অত্র সংস্থার পাশে থাকব, ইনশাআল্লাহ। এছাড়াও ভালো কাজে উৎসাহীত করে অত্র সংস্থার পাশে সকলকে থেকে সার্বিক সহযোগিতা করার জন্য আহবান করছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক রুবেল মাসুদ, পয়ারী ইউপি কমিটির সভাপতি মশিউর রহমান শাহিন, সহ সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, রহিমগঞ্জ ইউপি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক আবু মোসা, নব কমিটির সকল সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাহার উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin