শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

হরিপুরে আইন-শৃঙ্খলা ও শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৮০ Time View

জহরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে আইন-শৃঙ্খলা কমিটি ও শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব মোঃ দবিরুল ইসলাম-এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম, এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প, হরিপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল আজম চৌধুরী সুজা, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন কুমার পাল, মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি, ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিজিবির কোম্পানি কমান্ডারগণ ও আইন শৃঙ্খলা কমিটির সদস্য ও জনপ্রতিনিধিগণ।

উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান, মাদক দ্রব্য, চুরি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিজিবি কমান্ডারগণ বলেন, সীমান্ত এলাকার কাচা রাস্তাগুলো বেশি ভালো না, টহল ব্যবস্থা জোরদার করা যায় না। পাকা করণের জন্য বিষয়টি সভায় উপস্থাপন করেন তারা।

অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম বলেন বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।তিনি প্রতিটি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকের সাথে সাক্ষাৎ করে বলেন যেহেতু সামনে শারদীয় দুর্গাপূজা তাই সবাইকে সতর্ক থাকার আহবান জানান।কোন বিশৃঙ্খলা সৃষ্টি হলে তাৎক্ষণাৎ পুলিশের সাথে মুঠোফোনে যোগাযোগ করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin