শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বিনামূল্যে হুইলচেয়ার পেয়ে প্রতিবন্ধীদের মুখে হাসি, অভিভাবকের মাঝে স্বস্থির ছাপ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২৯৪ Time View

তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে ৯ই অক্টোবর রোজ সোমবার বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ হয়েছে। বিনামূল্যে হুইলচেয়ার পেয়ে প্রতিবন্ধীদের মুখে হাসি, অভিভাবকের মাঝে স্বস্থির ছাপ দেখা যায়। হুইল চেয়ার বিতরণ করা হয় সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সামনে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা তমালিকা চক্রবর্তী, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসার আতিকুল ইসলাম, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ তপু রায়হান রাব্বি, ১ নং ছনধরার ইউপি চেয়ারম্যান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক,স্বেচ্ছাসেবক সদস্য সহ ভুক্তভোগী ও তার পরিবারের সদস্য বৃন্দ।

এ সময় ইউএনও মহোদয় ও জেলা প্রতিবন্ধী কর্মকর্তা বক্তব্যে বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, ওরা শিশুর মত। তাই ওদের প্রতি সকলের যত্নশীল হওয়া প্রয়োজন। এছাড়াও প্রতিবন্ধীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছেন সরকার। হালুয়াঘাট উপজেলা ও ময়মনসিংহ জেলায় প্রতিবন্ধীদের চিকিৎসার জন্য দুটি কেন্দ্র রয়েছে। এখান থেকে আপনারা চিকিৎসা সেবা নিতে পারেন বিনামূল্যে। এছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকেও এর চিকিৎসা সাবান নেওয়া যায়।

উল্লেখ্য, উপজেলা প্রশাসন ফুলপুর ময়মনসিংহ ও তা্কওয়া অসহায় সেবা সংস্থা উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে ময়মনসিংহ জেলা প্রতিবন্ধী অফিসে ৮০ থেকে ৮৫ টি হুইল চেয়ারের আবেদন করেন কয়েক মাস আগে।

আবেদনের প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ১৮ টি হুইলচেয়ার পাস হয়ে আসে। তার মধ্যে দুটি দুটি হুইল চেয়ার গত ২৯ সেপ্টেম্বর শুক্রবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরিফ আহমেদ এমপি মহোদয়কে দিয়ে শুভ উদ্বোধন করানো হয়। বাকি ১৬ টি হুইল চেয়ার ভুক্তভোগীদের মাঝে সোমবার দুপুরে বিনামূল্যে বিতরণ করা হয়।

যারা আমাদের এ কাজে উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়েছেন সকলের প্রতি আমরা চির কৃতজ্ঞ। আপনাদের সকলের সার্বিক সহযোগিতার জন্যই অসহায় ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ারের ব্যবস্থা করে দিতে পেরেছি।

” তাক্ওয়া অসহায় সেবা সংস্থা,অসহায় বঞ্চিত মানুষের আস্তা”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin