
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় বিএনপি’র এক দফার চলমান আন্দালন সফল করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ মৈনম তোফা’র মোড়ে স্থানীয় নেতাকর্মীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় ইউ’পি সদস্য মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সাবেক সেনা কর্মকর্তা আব্দুল কাদের, সাবেক যুবদলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুবদল নেতা আল্ মামুন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামিম হোসেন, নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হালিম দুলাল, মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন জুয়েল, সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, ছাত্রদলের রিসালাত- ই সাজিদ এবং বাবু প্রমূখ।