শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুরে ভোটার আইডি কার্ড করতে এসে ৫ রোহিঙ্গা সহ বাংলাদেশী ৩ নাগরিক আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১২ Time View

তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে ২৭শে সেপ্টেম্বর বুধবার ভোটার আইডি কার্ড করতে এসে ৫ রোহিঙ্গা সহ বাংলাদেশী ৩ নাগরিক আটক হয়েছে।

আটককৃতরা হলেন, ১। মোঃ আব্দুর রহমান (২০) উখিয়া টেকখালী ক‍্যাম্পের কলিমুল্লাহ ও আমেনা ছেলে, ২। মোঃ এনামুল্লাহ (২৩), কতুবপালং ক‍্যাম্প -১২ এর আমানুল্লাহ, ও শাহনাজের ছেলে ৩। মোঃ মজিবর (২১) উখিয়া টেকখালী ক‍্যাম্প-১২ এর হাজী সৈয়দ আলী ও খোদেজা বেগমের ছেলে, ৪। মোঃ হাবিবুর রহমান (১৯) টেকনাফ সাবগন এর মোঃ আব্দুল কালাম ও মোছা ইয়ামীন ছেলে, ৫। মোঃ নুর কামাল(১৯) টেকনাফ জাড়িমুড়া ক‍্যাম্প -২৭ এর মোঃ নুর মোহাম্মদ ও হাজেরা বেগমের ছেলে। উভয় কক্সবাজার জেলার।

এছাড়াও বাংলাদেশী নাগরিকরা হলেন ১। মোঃ সিয়াম (২০) সখিপুরের বানিয়াছিট গ্রামের মোঃ হাছেন আলী ও ফজিলা ছেলে, ২। মোঃ সিরাজুল (১৯) ঘাটাইলের চর গোপিনপুর গ্রামের মৃত লতিফ ও মোছাঃ সেফালী ছেলে, ৩। মোঃ ফরিদ(১৯) ঘাটাইলের গাংগাইর দক্ষিণ পাড় গ্রামের আবুল হোসেন ও শরবানু এর ছেরে উভয় টাঙ্গাইল জেলার।
জানা গেছে, অজ্ঞাত নামা কিছু রোহিঙ্গা নিজেদের নাম ঠিকানা গোপন করে এনআইডি কার্ড করার উদ্দেশ্যে ফুলপুর নির্বাচন অফিসের আশেপাশে অবস্থান করছে। ফুলপুর থানা পুলিশ বুধবার বিকাল ৪টায় এমন সংবাদ পেয়ে বিষয়টি নিশ্চিত ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এসআই মোফাখখির উদ্দিন ও সঙ্গীয় ফোর্স সহ ফুলপুর উপজেলা নির্বাচন অফিসের সামনে উপস্থিত হয়ে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের ৫ রোহিঙ্গা সহ বাংলাদেশী ৩ নাগরিকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদ করলে তাদের উল্লেখিত নাম ঠিকানা প্রকাশ করেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন সংবাদকর্মী তপু রায়হান রাব্বি কে জানান, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের ৫ রোহিঙ্গা সহ বাংলাদেশী ৩ নাগরিকে আটক করা হয়েছে। তারা কার মাধ্যমে এখানে এসেছে কিংবা কে তাদেরকে নিয়ে এসেছে, এ সংক্রান্তে কোন তথ্য এখনো পাওয়া যায়নি। তাদেরকে জিজ্ঞাসাবাদ অব‍্যহত আছে। উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব‍্যাবস্থা প্রক্রিয়াধীন। এছাড়াও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin