
তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দায় হেরোইন সেবন ও হেফাজতে রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত মাদকসেবী সহোদর দুই ভাইকে ৪ মাসের সাজা ও ৫শ’ টাকা করে জরিমানা করেন।
জানা যায়, ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স ও তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজাবে রহমত যৌথ অভিযান চালিয়ে উপজেলার বানিহালা ইউনিয়নের আমোদপুর আব্দুর রউফ মণ্ডলের পুত্র পারভেজ (২৬) ও ফারুক (২৮)কে নিজ বাড়ির নেশা সেবনের ঘর থেকে আটক করে এবং উভয়ের
হেফাজত থেকে ২ গ্রাম করে ৪ গ্রাম হেরোইন জব্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মিজাবে রহমত উভয়কে ৪ মাসের সাজা ও ৫শ’ টাকা করে জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, মাদকদ্রব্যের পরিদর্শক চন্দন গোপাল সুরসহ স্থানীয় ব্যক্তিবর্গ।