সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

তারাকান্দায় পরকিয়ার বলি, প্রেমিক নিখোঁজের পর বিল থেকে লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৩ Time View

তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের ১৩ দিন পর পরকিয়ার বলি প্রেমিক বাবুল মিয়ার (৪৫) লাশ পুলিশ পার্শ্ববর্তী পূর্বধলা উপজেলার সিধলং বিল থেকে ৬ সেপ্টেম্বর বুধবার বিকালে উদ্ধার করেন।

নিহত বাবুল মিয়া তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে।জানা গেছে, পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে প্রেমিকা সখিনা বেগম ও তার স্বামী শাহজাহান মিয়াকে ঢাকা তুরাগ এলাকা থেকে তাদের আটক করে। তাদের স্বীকারোক্তি মূলক জবানবন্দি মোতাবেক পূর্বধলা উপজেলার সিধলং বিল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল খায়ের সোহেল জানান, কোদালিয়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে বাবুল মিয়ার সাথে মামাতো বোন সখিনা বেগমের সাথে পরকিয়া সম্পর্ক ছিল। অবৈধ সর্ম্পকের ঘটনা স্বামী জানতে পেরে স্ত্রীকে সাবধান করা সত্বেও তাদের প্রতিরোধ করা যায়নি। এ ঘটনার জের ধরে স্ত্রী সখিনাকে দিয়ে তার স্বামী শাহজাহান মিয়া তার মামাতো ভাই বাবুল মিয়াকে গত ২৪ আগস্ট ডেকে নিয়ে আসে। সেই রাতেই দুজনে মিলে বাবুল মিয়াকে হত্যা করে সিধলং বিলের মাঝ খানে ছালার বস্তার ভিতর ভরে একটি খুটি দিয়ে পুতে রাখে। এ ঘটনার পর থেকে পরিবার জানে বাবুল মিয়া নিখোঁজ রয়েছে। বাড়ির অনেকেই জানতো সখিনার সাথে বাবুল মিযার পরকিয়া প্রেমের ঘটনা। তাই তারা নিখোঁজের ঘটনাটি খুব একটা গুরুত্ব দেয়নি।

অবশেষে গত ৩ সেপ্টেম্বর বাবুল মিয়ার ছেলে সোহেল মিয়া তার বাবা নিখোঁজের ঘটনায় তারাকান্দা থানায় একটি জিডি করে। সেই জিডি মোতাবেক ও প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জরিত তার মামাতো বোন সখিনা বেগম ও তার স্বামী শাহজাহান মিয়াকে ঘটনার সাথে জরিত সন্দেহে ঢাকার তুরাগ এলাকা থেকে আটক করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক গত বুধবার বিকালে সিধলং বিল থেকে পুলিশ লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

এ ব্যাপারে তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত নেত্রকোনা জেলার পূর্বধলার মহিষবেড় গ্রামের মৃত জালাল উদ্দিনের পুত্র শাহজাহান মিয়া (৪৫)এবং তার স্ত্রী সখিনা বেগম(৪০)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin