শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুর থানা পুলিশের সাথে সোশ্যাল মিডিয়ার ফেসবুক গ্রুপ ও পেইজ গ্রুপের এ্যাডমিনদের সাথে মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৪৮৯ Time View

তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশের সাথে বিভিন্ন ফেসবুক গ্রুপ/লিংক সাইবার গ্রুপের এডমিন গণদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের আমন্ত্রণে গত ২২ আগস্ট রোজ মঙ্গলবার রাতে থানার হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মানবিক ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের সভাপতিত্বে এবং সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর- তারাকান্দা থানার সার্কেল এসপি মোঃ আতাহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তদন্ত ওসি বন্দে আলী। এসময় বিভিন্ন গ্রুপের প্রধান এডমিন সহ প্রায় ৪৫ থেকে ৫০ জন এডমিনের উপস্থিতে পরিচিতি সভার মধ্য দিয়ে এ্যাডমিন প্যানেলের নাম ও গ্রুপের লিংক সহ নির্ধারিত হাজিরা সিটে লিখে স্বাক্ষর করা হয়।

উক্ত সভায় সকলের উদ্দেশ্যে প্রধান অতিথি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ তদন্ত ওসির বক্তব্যে বলেন, সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এরূপ, এবংকি অন্যকোনো রাষ্ট্র বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে বিরূপ মন্তব্য সম্বলিত কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন বা ধর্ম নিরপেক্ষতায় নীতি পরিপন্থী কোনো তথ্য উপাত্ত প্রকাশ করা যাবে না। জাতীর গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কোনো সার্ভিস/পোশাকে হেয় প্রতিপন্ন করে এমন পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে।জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে এমন কোনো বিষয় লেখা, অডিও বা ভিডিও ইত্যাদি প্রকাশ বা শেয়ার করা যাবে না। ভিত্তিহীন, অসত্য ও অশ্লীল তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে। ‘বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবস্থাপনার ক্ষেত্রে কন্টেন্ট ও ফ্রেন্ড সিলেকশনে সবাইকে সতর্কতা অবলম্বন এবং অপ্রয়োজনীয় ট্যাগ, রেফারেন্স বা শেয়ার করা পরিহার করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপব্যবহার বা নিজ অ্যাকাউন্টের ক্ষতিকারক কন্টেন্টের জন্য সংশ্লিষ্ট কর্মচারী ব্যক্তিগতভাবে দায়ী হবেন এবং সেজন্য প্রচলিত আইন ও বিধি বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় আরো বলেন, ইদানিং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর অতি নির্ভরশীল হয়ে পড়েছি। অতি আপনজনকে মুহূর্তের মধ্যে তুচ্ছ ও শত্রুতে পরিণত করছি। আবেগতাড়িত হয়ে যাচ্ছি। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমকে আমরা বর্তমান সময়ে একটি ভাল বন্ধু বলে বিবেচনা করি। কারণ এখানে তাৎক্ষণিকভাবে সকলের ভালোমন্দ মতামত, সামাজিক দৃষ্টিভঙ্গি, ছবি, ভিডিও ইত্যাদি দেখতে পারি এবং সাথেসাথে প্রতিক্রিয়া, পছন্দ, অপছন্দ ও অনুভূতিও ব্যক্ত করতে পারি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু নেতিবাচক দিকও আছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কারণে ইদানিং পরিবার ও সমাজে নানা অসুবিধার সৃষ্টি হচ্ছে। সামান্য একটি অসতর্কতামূলক মন্তব্যের কারণে মামলা-মোকদ্দমা, জেল-জরিমানা পর্যন্ত হচ্ছে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম সতর্কতার সাথে ভেবে-চিন্তে ব্যবহারের সময় এসেছে। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মিথ্যা তথ্যের মাঝে সত্য বিষয় বুঝা কঠিন হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের যেকোনো ঘটনা যাচাই-বাছাই করা প্রত্যেকটি সচেতন মানুষের নৈতিক দায়িত্ব। সন্দেহ ও গুজবের বিষবাষ্প ছড়ানো চরম বোকামী ছাড়া আর কিছুই নয়।

সবশেষে ফুলপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মানবিক ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন মহোদয় উপস্থিতি নবীন, প্রবীণ, তরুণ, সাংবাদিক সকল কে ধন্যবাদ জানিয়ে উক্ত মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin