
তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন SRAP এর উদ্যোগে এক ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও রক্তদানের উদ্বুদ্ধকরণ কর্মসূচি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্পেইনটি ১৫ই আগস্ট মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবীর, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ মুস্তাফিজুর রহমান, শিশু বিশেষজ্ঞ ডাঃ জাকির হোসেন, মেডিকেল অফিসার ডাঃ এরশাদ, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ তপু রায়হান রাব্বি প্রমূখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন আবু রায়হান সহ ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কাউট গ্রুপের সদস্যরা।
স্বেচ্ছাসেবী সংগঠন “স্বেচ্ছায় রক্তদানে আমরা ফুলপুরবাসী”র সকল সদস্যরা উপস্থিত থেকে সকালে ডাক্তার মোঃ মুস্তাফিজুর রহমানের ব্লাড গ্রুপ পরীক্ষার মাধ্যমে ক্যাম্পিইনয়ের শুরু করেন। এছাড়াও প্রবাসে থেকেও ভিডিও কলের মাধ্যমে উক্ত ক্যাম্পিইনয়ের সার্বক্ষণিক খোঁজখবর রাখেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ জাকারিয়া আহমেদ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, তরুণ স্বেচ্ছাসেবদের এমন উদ্যোগকে আমরা স্বাগতম জানাই। ফি ব্লাডগ্রুপ ক্যাম্পিইনটি অনেক সাধারন মানুষের উপকার হয়েছে। ওরা জানতে পেরেছে তাদের রক্তের গ্রুপ কি? কোন সময় জরুরি ভিত্তিতে তাদের ব্লাড লাগলে (যদি ম্যাচিং হয়ে যায়) তাৎক্ষণিক সে ব্লাড দিতে পারবে কসমেসিং এর মাধ্যমে। বেঁচে যেতে পারবে ব্লাড শূন্যতা জনিত বড় ধরনের দুর্ঘটনা থেকে।
তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ তপু রায়হান রাব্বি বলেন, আমরা সকলেই স্বেচ্ছাসেবক। তাই ভালো কাজে সকল স্বেচ্ছাসেবকদের উৎসাহিত দেওয়াটা সকলের দায়িত্ব। কিন্তু অনেকেই নানান ধরনের মন্তব্য করবে এটাই স্বাভাবিক। তবে জনগণের কল্যাণে স্বেচ্ছাসেবায় সকলের মন জয় করে অসহায় মানুষের পাশে থাকাটা একটা স্বেচ্ছাসেবকের দায়িত্ব। আমি চাই প্রতিটা ঘরে ঘরে জন্ম হোক স্বেচ্ছাসেবকের। আর সেই উৎসাহটাই দিতে হবে আমাদের সকলের ভালো কাজের মাধ্যমে। যারা স্বার্থবিহীন ভাবে অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আমি তাদের পাশে সব সময় আছি ইনশাআল্লাহ।