শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

কমলনগরবাসীর মন জয় করে নিলেন ওসি মোহাম্মদ সোলাইমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৪৫৫ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে অল্প সময়ে এলাকাবাসীর মন জয় করে নিলেন কমলনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সোলাইমান।

জানা যায়,এর পুর্বে রামগতি থানার ওসি থাকাকালীন সময়েও সফলতার সাথে দায়িত্ব পালন করে সকলের মন জয় করেছেন।

কমলনগর থানায় আসার পর থেকে ওসি মোহাম্মদ সোলাইমান এলাকার আইনশৃংখলা নিয়ন্ত্রণ,গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলায় সফলতা ও সকল শ্রেণী পেশার মানুষ কে আন্তরিক সহযোগীতা করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

শুধু আসামী গ্রেফতার আর তদন্ত নয় ভিকটিমদের ন্যায় বিচারের জন্য সর্বাত্মক সহযোগীতা করেছেন ।

একটা ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং তদন্ত কাজ শুরু করেন। প্রত্যেকটি ঘটনার তদন্ত তিনি সার্বক্ষণিক মনিটরিং করেন ও বিভিন্ন দিক নির্দেশনা দেন।

মোহাম্মদ সোলাইমান কমলনগর থানার ওসি হিসেবে শত ব্যস্ততার মাঝেও প্রতিনিয়ত মামলার তদন্ত কর্মকর্তাদের সাথে মুঠোফোনে যোগাযোগ রাখেন। যা তদন্ত কর্মকর্তাদের জন্য বেশ উৎসাহের যোগান দেয়।

ওসি মোহাম্মদ সোলাইমান বলেন,এই উপজেলায় বিভিন্ন প্রেক্ষাপটে কাজ করা একটু চ্যালেঞ্জিং তবুও আইন-শৃংখলার যেন কোন রকম অবনতি না ঘটে সেব্যাপারে আমরা সোচ্চার। তিনি আধুনিক তথ্য প্রযুক্তি ব্যাবহার করে অনেক ফেরারি আসামিকে গ্রেপ্তার করে বেশ অল্প সময়ে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। একজন জনবান্ধব ওসি হিসেবে তিনি কাঙ্খিত মানুষ কে স্বস্তিতে থাকার মত আইন-শৃংখলা উপহার দিয়েছেন।

ওসি মোহাম্মদ সোলাইমান দায়িত্ব পালন সম্পর্কে তার প্রতিক্রিয়ায় আরো জানান, একজন ওসি হিসেবে সফল ভাবে কাজ করতে গিয়ে এই কমলনগরের সাংবাদিকসহ এলাকার সকল শ্রেণীর মানুষের সহযোগীতা, ভালবাসা ও উৎসাহ পেয়েছি। এ জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আগামী দিনে আমি যেন সুস্থতার সহিত সঠিক ভাবে সকলের সেবা করতে পারি সেই কামনা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin