বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ-উল-আজহা উপলক্ষে সীমান্তে ৪৯ বিজিবির বিশেষ নজরদারী হরিপুরের দিলগাঁও গ্রামে রাস্তা সি সি ঢালাই কাজের উদ্বোধন হরিপুর কুলিকনদীতে ডুবে শিশুর মৃত্যু ‎৪৯ বিজিবির অভিযানে ৪৫ লক্ষ টাকার ২টি স্বর্ণের বারসহ আটক-১ ‎বেনাপোল বন্দরে ক্রেনের তার ছিঁড়ে নিহত ১, আহত ১ ‎খুলনায় ভোক্তার অভিযানে ৯ টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৪৭ হাজার টাকা জরিমানা পুলিশ কনস্টেবল নিয়োগ বিষয়ে হরিপুরে জনসচেতনামূলক সভা করলেন ঠাকুরগাঁওয়ের এসপি – বেলাল হোসেন এমপি যেহেতু করেছেন আমার কাছে কাজ বুঝে নিবেন ডা. আব্দুস সালাম এই ঈদে আলোচনায় নির্মাতা নাজমুল ইভানের ‘আউলা বাউলা’ চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

ঠাকুরগাঁওয়ে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি ৭

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৫১৫ Time View

আসিফ জামান,ঠাকুরগাঁও প্রতিনিধি:বর্ষা এলেই প্রায় সারাদেশে বেড়ে যায় ডেঙ্গুর প্রাদুর্ভাব। প্রতিবারের মতো এবারও দেশের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ। এরই মধ্যে ঠাকুরগাঁওয়েও বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা।

২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে গত ১৬ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ২০ জন। তাদের মধ্যে হাসপাতালে এখনো চিকিৎসাধীন আছেন ৭ জন। তবে অন্যান্য জেলার তুলনায় ঠাকুরগাঁওয়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব কিছুটা কম।

হাসপাতাল সূত্রে জানা যায়, ১ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাতজন। তবে যারা আক্রান্ত হয়েছেন তাদের অধিকাংশই ঢাকা থেকে এসেছে।

ডেঙ্গু আক্রান্ত রোগী ওমর ফারুক বলেন, আমি ঢাকা মেট্রোরেলে চাকরি করি। ৮ জুলাই আমি ডেঙ্গুতে আক্রান্ত হই। আমার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জে তাই আমি বাড়ি এসে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি হই ১৫ জুলাই। এখানকার চিকিৎসা ভালো হলেও হাসপাতাল থেকে স্যালাইন ও ওষুধপত্র ঠিকভাবে পাচ্ছি না।

হাসপাতালের সংক্রামক ব্যাধি ইউনিটে কর্মরত সিনিয়র নার্স রমা রাণী সিনহা বলেন, ডাক্তারদের দেওয়া চিকিৎসাপত্র অনুযায়ী রোগীদের সেবা প্রদান করে যাচ্ছি আমরা। রোগীদের অবস্থা বর্তমানে ভালো আছে।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল বলেন, ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে এসেছে। ট্রেন ও বাসের মাধ্যমে আসায় তাদের শরীরে যে মশা কামড় দিয়েছে সেই মশাগুলো আরও অন্যজনকে কামড়েছে। এভাবেই মশাগুলো ছড়িয়ে যাওয়ার ফলে এখন স্থানীয়দের মধ্যেও ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। সবাইকে সচেতন থাকতে হবে ও কেউ জ্বরে আক্রান্ত হলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin