বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ-উল-আজহা উপলক্ষে সীমান্তে ৪৯ বিজিবির বিশেষ নজরদারী হরিপুরের দিলগাঁও গ্রামে রাস্তা সি সি ঢালাই কাজের উদ্বোধন হরিপুর কুলিকনদীতে ডুবে শিশুর মৃত্যু ‎৪৯ বিজিবির অভিযানে ৪৫ লক্ষ টাকার ২টি স্বর্ণের বারসহ আটক-১ ‎বেনাপোল বন্দরে ক্রেনের তার ছিঁড়ে নিহত ১, আহত ১ ‎খুলনায় ভোক্তার অভিযানে ৯ টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৪৭ হাজার টাকা জরিমানা পুলিশ কনস্টেবল নিয়োগ বিষয়ে হরিপুরে জনসচেতনামূলক সভা করলেন ঠাকুরগাঁওয়ের এসপি – বেলাল হোসেন এমপি যেহেতু করেছেন আমার কাছে কাজ বুঝে নিবেন ডা. আব্দুস সালাম এই ঈদে আলোচনায় নির্মাতা নাজমুল ইভানের ‘আউলা বাউলা’ চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

রামগতিতে আনসার ও ভিডিপি সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৪৭৮ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে আনসার ভিডিপি সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরন করা হয়েছে।

রোববার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স হল রুমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জের আয়োজনে লক্ষ্মীপুর রেঞ্জের সহযোগীতায় বাহিনীর সদস্য/সদস্যাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত কল্পে মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুমিল্লা রেঞ্জ পরিচালক মোঃ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা জেলা কমান্ডান্ট সঞ্জয় চৌধুরী। আরো উপস্থিত ছিলেন আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা সহকারী জেলা কমান্ডান্ট মোঃ শাহেদুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী লক্ষ্মীপুর জেলা কমান্ডেন্ট (চলতি দায়িত্ব) নুরুল আফছার চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা কমান্ডান্ট শাহীন আরা বেগম। সঞ্চালনায় ছিলেন কুমিল্লা রেঞ্জ সিএ তানজির আজাদ। রামগতি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও বিভাগীয় একজন সহ দু,জন এমবিবিএস ডাক্তারের উপস্থিতিতে প্রতিটি রোগী দেখে ওষুধ বিতরণ করা হয়।

দিনব্যাপী এ ক্যাম্পের সার্বিক সহযোগিতায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক/প্রশিক্ষিকা, ইউনিয়ন দলনেতা দলনেত্রী সহ আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগত প্রধান অতিথি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেন অত্র উপজেলা প্রতিনিধি উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মোঃ তাওহীদুল ইসলাম (সুমন) ও রামগতি পৌরঃ ওয়ার্ড দলনেতা জনাব মোঃ আলাউদ্দিন।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণে প্রায় দুই শতাধিক সদস্যরা এ সেবা গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin