রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

লক্ষ্মীপুরে বসতবাড়ি ভাংচুর করে জমি দখলের চেষ্টা থানা জিডি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৫০৭ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর চররুহিতা ইউনিয়নে বিভিন্ন ধরণের অর্ধশতাধিক গাছপালা কেটে ফেলে বসতবাড়ি ভাংচুর করিয়া, জোরপূর্বক ঘরের মালামাল লুটপাট করিয়া পরিবারকে উচ্ছেদ করে বহুতল ভবন নির্মাণ করার চেষ্টা আবু তাহের গংদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। শুক্রবার বিকালে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরলামছি গ্রামের জীবন ব্যাপারীর নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শবিবার ৪ জনের নাম উল্লেখ করে লক্ষ্মীপুর মডেল থানায় লিখিত একটি সাধারণ ডায়েরি দিয়েছেন ভুক্তভোগী আব্দুর ছাত্তার।অভিযুক্ত ব্যক্তিরা হলেন চররুহিতা ইউনিয়নের চরলামছি গ্রামের জীবন ব্যাপারী বাড়ির আব্দুল মুনাফের ছেলে আবু তাহের, তাজুল ইসলাম, আবুল কাশেম। একই বাড়ির আব্দুল মাবুদের ছেলে আবুল খায়েরসহ অজ্ঞাতনামা ৪-৫ জন।

তবে অভিযোগ অস্বীকার করে আবু তাহের বলেন, ‘জমি দখলচেষ্টার প্রশ্নই ওঠে না। আমাদের জমিতে ভবন নির্মান করি, জমি আমাদের, আমরা তাকে দয়াকরে থাকতে দিছি,তারা কোন জমিপাবে না। যিনি এই জমিন দাবি করছেন, তাঁর কাগজপত্র থাকলে তিনি দেখাবেন। অযথাই আমাদের নামে অভিযোগ তোলা হচ্ছে।’

ভুক্তভোগী আব্দুর ছাত্তার পরিবারের সদস্যরা অভিযোগ করেন, চরলামছি মৌজার ১১১ নং খতিয়ান ভুক্ত ৭৮২ দাগের আন্দরে ১০ শতাংশ ভূমি, ১১২ নং খতিয়ানভুক্ত ৭৮২ নং দাগে ১০ শতাংশ ১২৩ নং খতিয়ান ভুক্ত ৬১৯ নং দাগে ৩ শতাংশ সম্পক্তি জমাখারিজ খতিয়ান ৮৬৯ নং খতিয়ান ভুক্ত ৯৬১, ৯৬২, ও ৯৬৩ নং দাগে মোট ২৩ শতাংশ জমির মালিক রয়েছে তাদের ।

জমির মালিক, আব্দুল মান্নান, মুরাদ হোসেন জানিয়েছেন, শুক্রবার সকালে ৭-৮ জনের শ্রমিক নিয়ে তাহাদেরকে উচ্ছেদ করে ঘর বাড়ি ভাংচুর ও গাছপালা কেটে ফেলে বহুতল ভবন নির্মাণ করার জন্য চেষ্টা চালায়। পরে থানা থেকে পুলিশ এসে সকল নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়।

আবুতাহের গংরা নিয়ে শাহজাদা কবিরদের জমির লাউয়ের মাচা ভেঙে ফেলেন এবং কাঁঠালগাছসহ বিভিন্ন ধরনের গাছপালা কেটে ফেলেন। গত দুই-তিন দিন ধরে তারা আমাদের পৈতৃক এবং ক্রয়সূত্র সম্পত্তি নিয়ে নেওয়ার হুমকি দিয়ে আসছে তাজল ইসলাম, আবুল কাশেম গংরা। এর মধ্যে জমিতে আসলে বা নিমার্ণ কাজে বাধা দিলে আমাদের মারধরের হুমকিও দেওয়া হয়। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।’

বিষয়ে লক্ষ্মীপুর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন জানিয়েছেন, ঘটনার স্থানে পুলিশ প্রেরণ করে নির্মান কাজ বন্ধ করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin