বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ-উল-আজহা উপলক্ষে সীমান্তে ৪৯ বিজিবির বিশেষ নজরদারী হরিপুরের দিলগাঁও গ্রামে রাস্তা সি সি ঢালাই কাজের উদ্বোধন হরিপুর কুলিকনদীতে ডুবে শিশুর মৃত্যু ‎৪৯ বিজিবির অভিযানে ৪৫ লক্ষ টাকার ২টি স্বর্ণের বারসহ আটক-১ ‎বেনাপোল বন্দরে ক্রেনের তার ছিঁড়ে নিহত ১, আহত ১ ‎খুলনায় ভোক্তার অভিযানে ৯ টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৪৭ হাজার টাকা জরিমানা পুলিশ কনস্টেবল নিয়োগ বিষয়ে হরিপুরে জনসচেতনামূলক সভা করলেন ঠাকুরগাঁওয়ের এসপি – বেলাল হোসেন এমপি যেহেতু করেছেন আমার কাছে কাজ বুঝে নিবেন ডা. আব্দুস সালাম এই ঈদে আলোচনায় নির্মাতা নাজমুল ইভানের ‘আউলা বাউলা’ চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

নতুন প্রজন্ম তোমাদের কাছ থেকেই শিখবে মানবতা-শিক্ষক মোঃ কামাল হোসাইন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৪৫০ Time View

তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
“যেখানে আছে অবহেলা বঞ্চিত মানুষ, সেখানে আছে তাক্ওয়া অসহায় সেবা সংস্থা” এই শ্লোগানকে সামনে রেখে তাক্ওয়া অসহায় সেবা সংস্থার সদস্যরা ২০১৭ সাল থেকে অসহায় মানুষের পাশে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় “নিজে রক্ত দিন, অপরকে উৎসাহিত করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তাক্ওয়া অসহায় সেবা সংস্থার সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতির নির্দেশে প্রতিটি সদস্য ডোনার রেডি করে ফুলপুর সহ ময়মনসিংহ সদরেও নিঃস্বার্থে রক্ত দান করছে।

ফুলপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (গণিত বিভাগ) মোঃ কামাল হোসাইন জানান, এক অসহায় ব্যক্তির জন্য মুঠোফোনে মাধ্যমে “তাক্ওয়া অসহায় সেবা সংস্থা” প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ তপু রায়হান রাব্বি কে জানালে তিনি আধা ঘন্টার মধ্যে ডোনার রেডি করে আমাকে জানান যে স্যার ব্লাড রেডি। আপনার রোগীকে শুক্রবার সকালেই ব্লাড দেওয়া যাবে। পরে শুক্রবার ব্লাড দেন। তিনি আরো বলেন, সত্যি সংস্থাটির প্রতিটা সদস্যই অসহায় মানুষের জন্য উধার মনে কাজ করচ্ছেন। আরো নানা ভাবে অসহায় বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন যা আমি সহ সবাই দেখে আসছি। নতুন প্রজন্ম অত্র সংস্থার কাছ থেকেই শিখবে মানবতা।

তাক্ওয়া অসহায় সেবা সংস্থা প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ তপু রায়হান রাব্বি জানান, কামাল স্যারের ফোন পেয়ে জানতে পারি ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের শিমুলী গ্রামের অসহায় মোঃ তোফাজ্জল ফকির(৬৫) পায়ে একটি বিষ ফোঁড়া (ফোঁডোন) ওঠে পায়ের ডান হাঁটুতে। পরে হোমিও চিকিৎসা করে ঔষধ খেয়ে এটিকে গুরুতর করে ফেলেন। এখন প্রতি সপ্তাহে করতে হয় ডেসিং। গত সপ্তাহে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তার ওনাকে দেখে বলেন উনি রক্তশূন্যতায় ভুগছেন জরুরী ভিত্তিতে শরীরে এক ব্যাগ রক্ত গড়তে হবে। স্যারের সব কথা শুনে গণমাধ্যম ফেসবুকে পোস্ট করার আধা ঘন্টার মধ্যেই ময়মনসিংহ জেলা পরিষদের সম্মানিত সদস্য, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার সম্মানিত উপদেষ্টা মোঃ মাহবুবুর রহমান সহ ভাইটকান্দি ইউপির সুতারকান্দী গ্রামের বন্ধু মোঃ জাহাঙ্গীর আলম(২৫) ব্লাড দিতে আগ্রহী হয়ে আমাকে ফোন দেন। ১২ মে শুক্রবার সকালে আশা জেনারেল হাসপাতালে ৮ম তম এক ব্যাগ লাল ভালোবাসা (ব্লাড) বের করে।

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি তে থাকা কর্তব্যরত চিকিৎসকের মাধ্যমে রোগীকে হাসপাতালে ভর্তি করে নার্স দিয়ে শরীরে ব্লাড প্রদান করা হয়। এছাড়াও স্বেচ্ছায় রক্তদানে আমরা ফুলপুর বাসি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জাকারিয়া আহমেদ প্রবাসে থেকেও আপ্রাণ ভাবে চেষ্টা করেন আমাকে ব্লাড B+ জোগাড় করে দিতে। এতে সত্যিই আমি কৃতজ্ঞ, যে আমার পোষ্টদেখে সবাই ব্লাড জোগাড় করতে উঠে পর লেগেছিলেন। তিনি আরো বলেন, অসহায় মানুষের জন্যই এ সংস্থা। আমরা সবাই অসহায় মানুষের পাশে আছি এবং থাকবো। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি সব সময়।

রক্তদাতা জাহাঙ্গীর আলম বলেন, অসহায় মানুষের পাশে থেকে রক্ত দিতে পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। আমি শুধু রক্ত দিয়ে নয়, এ সংস্থার পাশে থেকে সব সময় অসহায় মানুষের সেবা করতে চাই।

রোগীর স্বজনরা জানান আপনাদের সংস্থার কথা অনেক শুনেছি, তবে দু চোখে দেখিনি আজ দেখতে পেলাম। অসহায় মানুষের প্রতি এত উদারতা কখনই দেখিনি, দোয়া করি বেঁচে থাকো মানুষের অন্ততে যুগযুগ । সব সময় সংস্থাটির সফলতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin