শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বেনাপোল সীমান্তে ২ কেজি ৩০০ গ্রাম স্বর্ণসহ আটক-২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৫০৬ Time View

মোঃখসরুনোমান সংগ্রাম:-যশোরের শার্শা সীমান্ত পথে ভারতে পাচারের সময় ২ কেজি ৩০০ গ্রাম স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক দুই পাচারকারীর নওগাঁ জেলার মহাদেবপুর থানার রামচন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আমজাদ হোসেন (৩৪) ও যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে বাবলুর রহমান (৩৬)।বুধবার (১০মে) দুপুর দুইটার দিকে ২১ বিজিবি ব্যাটেলিয়ানের বিশেষ একটি টহল দল বেনাপোল পোর্ট থানার খলশি বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বর্নের চালানসহ দুই পাচারকারীকে আটক করে।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে শার্শার পাচভুলোট সীমান্ত পথে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে।এমন সংবাদে বিজিবি ওই সীমান্তে নজরদারি বৃদ্ধি করে।এক পর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্রাইভেটকার থেকে সন্দেহভাজন দুইজন পালিয়ে যাবার চেষ্টা করে। বিজিবি ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলে। পরে তাদের শরীর তল্লাশি করে অভিনব কায়দায় রাখা দুই কেজি ৩০০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি দুই কেজি ৩০০ গ্রাম স্বর্ণসহ দুই পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পাচারকারীদের শার্শা থানায় এবং উদ্ধারকৃত স্বর্ন সরকারের কোষাগারে জমা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin