শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ ২১৫ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৪৯৩ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে পুলিশের উপর হামলা ও পুলিশ সদস্যদের আহত করার জন্য ছাত্রলীগের সাধারন সম্পাদকসহ দলীয় ২১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। আজ বৃহস্প্রতিবার (৯ মার্চ) লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুদুর রহমানকে প্রধান আসামী করে এজাহার নামীয় ১৫জন এবং অজ্ঞাতনামা ১৫০/২০০ জনকে আসামী করে মামলা করে চন্দ্রগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ মহসীন।

এজাহার সূত্রে জানা যায়, গত ৮মার্চ চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষ আনন্দ মিছিল ও প্রতিবাদ মিছিল করে। সম্মেলন প্রস্তুতি কমিটি সমর্থিত নেতাকর্মীরা মিছিল শেষে আফজাল রোডের সামনে অবস্থান নিলে, আফজাল রোডের উত্তর দিক থেকে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সা. সম্পাদক মাসুদুর রহমানের নের্তৃত্বে ১০০/১৫০ জনের একটি মিছিল নিয়ে আসলে উভয় পক্ষের মাঝে হট্টগোল লেগে যায়। এক পর্যায়ে দুই পক্ষই দায়িত্বরত পুলিশ ও ডিবি পুলিশকে হত্যার উদ্দেশ্যে দা, ছেনী নিয়ে ইট পাটকেল নিক্ষেপ করলে দায়িত্বরত পুলিশ কনস্টেবল মোঃ মোজাম্মেল হোসেন ও ডিবির এসআই মোঃ জাকির হোসেন গুরুতর আহত হলে তাদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এতে প্রায় ১০/১৫জন নেতাকর্মী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়।

প্রসঙ্গত, গত ৭মার্চ চন্দ্রগঞ্জ থানা আ’লীগের সভাপতি ও সা. সম্পাদক চন্দ্রগঞ্জ ইউনিয়ন আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করে। ৩রা মার্চ স্বাক্ষরিত কমিটিতে নিজেদের লোক না থাকায় কাজী বাবলু গ্রুপ চন্দ্রগঞ্জ বাজারে প্রতিবাদ মিছিল করে। পরের দিন সম্মেলন প্রস্তুতি কমিটি সমর্থিত নেতাকর্মীরা আনন্দ মিছিল করার ঘোষণা দিলে কাজী বাবলু গ্রুপ আবার প্রতিবাদ মিছিল করার ঘোষণা দেয়। পরে দুই পক্ষের সংঘর্ষ বেঁধে গেলে চন্দ্রগঞ্জ থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তখন সম্মেলন প্রস্তুতি কমিটি সমর্থিত ৪জনকে পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

চন্দ্রগঞ্জ বাজারের একাধিক ব্যবসায়ী জানান, রাজনৈতিক অস্থিরতা রোধে পুলিশের ভূমিকায় সাধারন ব্যবসায়ীরা অনেক খুশি। রাজনৈতিক অস্থিরতার জন্য বাজারে দিন দিন কাষ্টমার কমে যাচ্ছিল, এখন পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণে। এভাবে যদি নিয়ন্ত্রিত থাকে তাহলে বাজারে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবেনা।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম জানান, ‘আধিপত্য বিস্তার ও কমিটি গঠনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এব্যাপারে মামলা হয়েছে গ্রেফতারকৃত চারজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin