শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া ও এসআই অমিত কুমার দাস জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৪৮৯ Time View

মোঃখসরুনোমান সংগ্রাম:যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ ও চৌকস অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বেনাপোল পোর্ট থানার (ওসি) কামাল হোসেন ভূঁইয়া। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননাপ্রাপ্ত হন তিনি। একই সাথে জেলার শ্রেষ্ঠ এসআই (নিঃ) নির্বাচিত হয়েছেন বেনাপোল পোর্ট থানার এসআই অমিত কুমার দাস।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি কামাল হোসেন ভূঁইয়া ও এসআই অমিত কুমার দাস শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় উর্দ্ধতন কতৃপক্ষের নিকট কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

রবিবার ০৫/০৩/২০২৩ তারিখ বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে এই মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ), যশোর, জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সহ পিবিআই, সিআইডি, হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin