শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মান্দার সতীহাটে সদাগর এক্সপ্রেস কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিসের উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৫০৮ Time View

নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর মান্দায় সদাগর এক্সপ্রেস কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস, সতীহাট বাজার মান্দা উপজেলা শাখার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) বিকেলে নওগাঁ- রাজশাহী মহা সড়ক সংলগ্ন চকদার মার্কেটের সামনে সতীহাট ঢাকা বাসস্ট্যান্ডে এ শাখার উদ্বোধন করেন সদাগর এক্সপ্রেস লিমিটেডের এজিএম (উত্তরবঙ্গ) ইব্রাহিম হোসেন।

এ উপলক্ষে সদাগর এক্সপ্রেস লিমিটেডের মান্দা উপজেলা শাখা কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় সাংবাদিক মাহবুবুজ্জামান সেতুর সঞ্চালনায় এবং সদাগর এক্সপ্রেস কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস, সতীহাট বাজার মান্দা উপজেলা শাখার ব্যবস্থাপক জয় কুমার মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, জাতীয় হিন্দু মহাজোট মান্দা উপজেলা শাখার আহবায়ক এবং হিন্দু বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদের গনেশপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রাম চন্দ্র মন্ডল প্রমূখ।

এসময় বগুড়া ওয়ান ডে হাব’র ব্যবস্থাপক আরিফুল হক, সদাগর এক্সপ্রেস দুপচাঁচিয়া শাখার ব্যবস্থাপক তফছের আলী, পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ডা. মোহন চন্দ্র মন্ডল, সাংবাদিক জিল্লুর রহমান, পলাশ চন্দ্র, আরিফুজ্জামান রঞ্জু এবং সুলতান আহমেদ,জাতীয় হিন্দু মহাজোট মান্দা উপজেলা শাখার সদস্য সচীব আনন্দ চন্দ্রসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন এলাকা থেকে আগত ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

তাং- ০৩/০৩/২০২৩ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin