শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বেনাপোল পৌর বাস টার্মিনাল ও চেকপোষ্ট ইমিগ্রেশনে ই-পাসপোর্ট গেট এর শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৪৯০ Time View

মোঃ খসরুনোমান সংগ্রাম: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বেনাপোল এর প্রবেশদ্বার পৌরসভার আমড়াখালীতে নির্মিত দৃষ্টিনন্দন গেট এর পাশে আর এক দৃষ্টিনন্দন স্থাপনা অত্যাধুনিক পৌর বাস টার্মিনাল উদ্বোধন করেন ৪ টার সময়।
বেলা সাড়ে ৪ টার সময় বেনাপোল স্থল বন্দরের আন্তর্জাতিক চেকপোষ্ট ইমিগ্রেশনে ই-পাসপোর্ট গেটের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ই-গেট দিয়ে মাত্র ১৮ সেকেন্ডে একজন পাসপোর্ট যাত্রীর আনুষ্ঠানিকতা শেষ করতে পারবে বলে সংশ্লিষ্ট সুত্র জানায়। এরপর বিকাল ৫ টার সময় বেনাপোল বলফিল্ড মাঠে এক সুধী সমাবেশে যোগ দেন মন্ত্রী।সুধী সমাবেশ শেষে তিনি ভারত বাংলাদেশ এর সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এর রিট্ট্রিট শিরিমনি কুচকাওয়াজ পর্যবেক্ষন করেন। ইমিগ্রেশন সুত্র মতে বেনাপোলে ভারতে প্রবেশের জন্য তিনটি ও ভারত থেকে আসা যাত্রীদের জন্য তিনটি করে ই-গেট নির্মান করা হয়েছে। পর্যায়ক্রমে এই গেটের সংখ্যা বাড়িয়ে পাসপোর্ট যাত্রীদের সেবার মান বৃদ্ধি করা হবে বলে জানা যায়।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, স্থল বন্দর হিসেবে দেশের মধ্যে এই প্রথম বেনাপোল চেকপোষ্টের ইমিগ্রেশনে উদ্বোধন করা হয়েছে ইলেকট্রনিক গেট। ফলে ভারতে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি অনেকটা কমে আসবে। যাত্রীরা সহজেই গেটে পাসপোর্ট শো করে মাত্র ২০ সেকেন্ডে ভারতে ঝামেলামুক্ত ভাবে যেতে পারবে। আগে একজন পাসপোর্ট যাত্রীর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করতে প্রায় ৭-৮মিনিট সময় লাগত।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে বলেছিলেন- বাংলাদেশকে ডিজিটাল করে গড়ে তুলবেন। তারই ধারাবাহিকতায় হাতে লেখা পাসপোর্ট থেকে এমআরপি পাসপোর্টে রূপান্তর করা হয়েছে। এখন সবার হাতে হাতে এমআরপি পাসপোর্ট তুলে দিয়েছেন। আজকে তারই দিক নির্দেশনায় ই-পাসপোর্টে ও ই-গেট নির্মাণে চলে গিয়েছি আমরা।তিনি আরও বলেন, ইতোমধ্যে বেশ কয়েকটি জায়গায় ই-গেট চালু করা হয়েছে। আজকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ই-গেট চালু করা হলো। সামনের দিনে ই-ভিসাও চালু করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরা সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল-মামুন চৌধুরী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ার, যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, ঝিকরগাছা-২ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন, যশোর সদর-৩ আসেন সংসদ সদস্য কাজি নাবিল আহমেদ, কেশবপুর-৬ আসেনর সংসদ সদস্য শাহিন চাকলাদারসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin