
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে মানবসেবায় বিশেষ অবদান রাখায় ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড-২০২৩’ পেয়েছেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়ন এর ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ।
প্রফিট ফাউন্ডেশন অ্যাওয়ার্ড কমিটি পুরস্কার হিসেবে মাদার তেরেসা অ্যাওয়ার্ড-২০২৩’ প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন আবু সাইদ কামরুজ্জামান, এনডিসি, মোহাম্মদ উল্যাহ জেলা প্রশাসক লালমনিরহাট। সভাপতিত্ব করেন জহির ইমাম উপজেলা নির্বাহী অফিসার কালীগঞ্জ।
সম্মাননা পাওয়া বিষয়ে আবুল কালাম আজাদ বলেন , সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য আমাকে মাদার তেরেসা পদক প্রদান করা হয়েছে। এই সম্মাননা প্রদানকারী সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। এই পুরস্কার আমাকে অনুপ্রাণিত করেছে এবং আমার বিশ্বাসকে আরো দৃঢ় করেছে। এই সম্মাননা আমি আমার
ইউনিয়ানবাসীকে উৎসর্গ করলাম।