শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

নিখোঁজ আলিফকে খুঁজছে মা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৫৩৫ Time View

মোঃখসরুনোমান সংগ্রাম:-দীর্ঘ ৯ দিন যাবৎ যশোরের বেনাপোল সীমান্তের মহিষাডাঙ্গা গ্রাম থেকে নিখোঁজ রয়েছে মো: আলিফ নামে এক শিশু। মো: আলিফ বেনাপোল বাগে জান্নাত মাদরাসার দ্বিতীয় মক্তবে লেখাপড়া করতো। গত ১৯ ফেব্রুয়ারি সকালে বাড়ি থেকে মাদরাসার উদ্দেশ্যে বের হয়ে তারপর থেকে সে নিখোঁজ রয়েছে। নিখোঁজ মো: আলিফ বেনাপোল মহিষাডাঙ্গা গ্রামের আবু হাসানের ছেলে।এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি করেছেন মো: আলিফের মা রেশমা খাতুন।

রেশমা খাতুন বলেন, গত ১৭ ফেব্রুয়ারি আমার ছেলে মাদরাসার বেতনের টাকা নিতে বাড়িতে আসে। ১৯ ফেব্রুয়ারি সকালে ১৭০০/টাকা নিয়ে মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর আমার ছেলে মাদরাসায় না যাওয়ায় বিভিন্ন জায়গায় খোঁজ খবর করতে থাকি।

গত ২০ ফেব্রুয়ারি একটি অপরিচিত ০১৭১৭৭৪০৬২৬ নাম্বার থেকে আমার ০১৯৪১-২৫৯০২১ নাম্বারে কেউ একজন ফোন করে বলে তোমার ছেলে ঢাকায় আছে। আমরা এক সাথে ঢাকায় আছি বলে ফোন কেটে দেয়। অনেক চেষ্টা করেও ওই নাম্বারে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। এসময় ছেলেকে ফিরে পাওয়ার ব্যাকুলতায় কান্নায় ভেঙে পড়েন শিশু আলিফের মা।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, আলিফ নামে এক শিশু নিখোঁজ থাকায় এ সংক্রান্তে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শিশুটিকে খুঁজে পেতে প্রশাসন কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin