রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে প্রতিমা ধ্বংসকারীদের গ্রেপ্তারের দাবি সংস্কৃতিকর্মীদের

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪২২ Time View

আসিফ জামান, ঠাকুরগাঁও প্রতিনিধি:অপরাধী গ্রেপ্তারে শৈথিল্য বরদাশত করা হবে না বলে হুঁশিয়ার করেছেন সংস্কৃতিকর্মীরা।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক রাতে ১২ প্রতিমা ধ্বংসকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ১৫টি সাংস্কৃতিক ফেডারেশন ও সংগঠন।

সোমবার তাদের এক যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক মীর মাসরুর জামান রনি বিবৃতিটি সংবাদ মাধ্যমে পাঠান।

বিবৃতিদাতা সাংস্কৃতিক ফেডারেশন ও সংগঠনগুলোর মধ্যে রয়েছে- সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথ নাটক পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্র, বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ, বাংলাদেশ গ্রাম থিয়েটার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোট।

সম্প্রীতির জনপদে প্রতিমার গায়ে ক্ষত

বিবৃতিতে বলা হয়েছে, “ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একরাতে ১২টি প্রতিমা ধ্বংসের ঘটনা যে সুপরিকল্পিত চক্রান্ত এবং সমাজের সম্প্রীতি নষ্টের জন্য দেশবিরোধী চক্রের কারসাজি, তা ব্যাখ্যার অপেক্ষা রাখে না।

“আমরা শক্ত হাতে এই অপরাধী চক্রের ঘৃণ্য অপৎপরতা দমনের জোর দাবি জানাচ্ছি। এই ঘটনা যারা ঘটিয়েছে, তাদের খুঁজে বের করা কোনো কঠিন কাজ নয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেই যোগ্যতা ও দক্ষতা রয়েছে।”

হামলাকারীদের গ্রেপ্তারে কোনো ধরনের ব্যর্থতা ও শৈথিল্য বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতিকর্মীরা।

বিবৃতিতে এই ধরনের হামলা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলা হয়, “এক ধর্মের উপাসনালয়ে আঘাত সকল ধর্মের অবমাননা। আমরা স্থানীয় জনগণসহ দেশবাসীর ঐক্যবদ্ধ প্রতিরোধ দ্বারা বাংলাদেশের সম্প্রীতি কলুষিত করার সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াবার অঙ্গীকার পুনরায় ব্যক্ত করছি।”

আলাদা বিবৃতিতে উদীচী শিল্পীগোষ্ঠীও ঠাকুরগাঁওয়ে প্রতিমা ধ্বংসের নিন্দা এবং এতে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin