বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ-উল-আজহা উপলক্ষে সীমান্তে ৪৯ বিজিবির বিশেষ নজরদারী হরিপুরের দিলগাঁও গ্রামে রাস্তা সি সি ঢালাই কাজের উদ্বোধন হরিপুর কুলিকনদীতে ডুবে শিশুর মৃত্যু ‎৪৯ বিজিবির অভিযানে ৪৫ লক্ষ টাকার ২টি স্বর্ণের বারসহ আটক-১ ‎বেনাপোল বন্দরে ক্রেনের তার ছিঁড়ে নিহত ১, আহত ১ ‎খুলনায় ভোক্তার অভিযানে ৯ টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৪৭ হাজার টাকা জরিমানা পুলিশ কনস্টেবল নিয়োগ বিষয়ে হরিপুরে জনসচেতনামূলক সভা করলেন ঠাকুরগাঁওয়ের এসপি – বেলাল হোসেন এমপি যেহেতু করেছেন আমার কাছে কাজ বুঝে নিবেন ডা. আব্দুস সালাম এই ঈদে আলোচনায় নির্মাতা নাজমুল ইভানের ‘আউলা বাউলা’ চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

গুনি শিক্ষক ভবেন্দ্র নাথ রায় আর নেই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৫০৪ Time View

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার শাখাতী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক, ভবেন্দ্র নাথ রায় বৃহস্পতিবার রাত ১১ টায় ১০ মিনিটে নিজ বাসভবনে পরলোকগমন করেছেন।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল আনুমানিক ৬৫ বছর। তিনি স্ত্রী, ও ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

কালীগঞ্জ উপজেলার সর্বজন শ্রদ্ধেয় এই শিক্ষাগুরুর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তার সাবেক শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ২নং মদাতী ইউনিয়ন এর চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব লিখেন, প্রিয় শিক্ষক এর আত্মার শান্তি কামনা করি।

যুবলীগ নেতা জনবন্ধু আবু হানিফ চয়ন শোক প্রকাশ করে লিখেন,আত্মার শান্তি কামনা করছি।

জাগোনিউজ এর সাংবাদিক জিতু কবির লিখেন,
স্যারের বিদেহী আত্মার শান্তি কামনা করি। আমাকে প্রাইভেট পড়িয়েছেন দীর্ঘদিন। যেমন শাসন করতেন তেমনি স্নেহও করতেন।

এছাড়া ও আরো অনেকই শোক প্রকাশ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin